• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ম্যাচসেরা হয়ে ‘অভিষেক’ রাঙালেন হামজা

   ২ ফেব্রুয়ারী ২০২৫, ১২:২৩ পি.এম.
ফাইল ছবি

ক্রীড়া প্রতিবেদক 

বাংলাদেশের হয়ে অভিষেকের অপেক্ষায় আছেন হামজা চৌধুরী। তার আগেই অবশ্য আরেক অভিষেক হয়ে গেল তার। শুধু অভিষেকেই থেমে থাকেনি বিষয়টা। তিনি দারুণ খেলেছেন, হয়েছেন ম্যাচসেরা, জিতিয়েছেন তার দল শেফিল্ড ইউনাইটেডকে।

ডার্বি কাউন্টির মাঠ থেকে পাওয়া জয়টি এসেছে ব্রেন্টন দিয়াজের একমাত্র গোলে। এই জয়ের ফলে পয়েন্ট তালিকার দুইয়ে জায়গাটা ধরে রেখেছে শেফিল্ড। এই জায়গাটা ধরে রাখতে পারলেই আগামী মৌসুমে প্রিমিয়ার লিগে ফিরে আসতে পারবে ব্লেডসরা।

এই ম্যাচে হামজা চৌধুরী আলো ছড়িয়েছেন বেশ। মিডফিল্ডার হিসেবে তার কাজ রক্ষণ সামলে আক্রমণে সহায়তা করা। হামজা সে অ্যাসাইনমেন্টটা ভালোভাবেই শেষ করেছেন। 

৬১ বার বল ছুঁয়েছেন, ড্রিবল একটাতেও বল হারাননি, প্রতি পাঁচটা পাসের চারটাই হয়েছে সঠিক, লং বল বাড়িয়েছেন ৪টি। এদিকে রক্ষণেও বেশ সফল ছিলেন তিনি। প্রতিপক্ষের কাছ থেকে বল কেড়ে নিয়েছেন ৩ বার, পাস আটকেছেন ২ বার, মাঠের লড়াইয়ে জিতেছেন ৫ বার।

তার এমন পারফরম্যান্সের পর ম্যাচসেরার পুরস্কারটাও তিনিই জিতেছেন। শেফিল্ড ইউনাইটেডের এক্স পেজে ভোটের আয়োজন করা হয়েছিল কে ম্যাচসেরা হবেন তা জানতে চেয়ে, ৭০ শতাংশেরও বেশি মানুষ ভোট দিয়েছেন তার পক্ষে। 

তবে প্রথম ম্যাচ বলে হামজাকে একটু বুঝে শুনে খেলানোর কথা ভাবছিলেন কোচ ক্রিস ওয়াইল্ডার। তবে পারফর্ম্যান্স দিয়ে পুরো ম্যাচের সময়টাই আদায় করে নিয়েছেন হামজা। তিনি বলেন, ‘হামজা নিজের মতো করে খেলেছে। সে কোনো ফুটবলে ছিল না অনেক দিন ধরে, তবে মাঠে তার ছাপ পড়তে দেয়নি সে, বেশ ছন্দে ছিল। ভাবছিলাম তাকে ৭০ মিনিটের পর তুলে নেব কি না, তবে সে এমন পারফর্ম করেছে যে তাকে আর তোলাই গেল না।’

ভিওডি বাংলা/এম


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নাসির ও তার স্ত্রীর কারাদণ্ড হতে পারে ৭ বছর
রায় ১০ জুন নাসির ও তার স্ত্রীর কারাদণ্ড হতে পারে ৭ বছর
রোবিনহোর সঙ্গে হাতাহাতি: মুখ খুললেন নেইমার
রোবিনহোর সঙ্গে হাতাহাতি: মুখ খুললেন নেইমার
তামিমের বোর্ড সভায় এলো যেসব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত
তামিমের বোর্ড সভায় এলো যেসব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত