• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

লিবিয়ার সমুদ্র সৈকতে ২০ বাংলাদেশির লাশ


প্রকাশ:  ১ ফেব্রুয়ারী ২০২৫, ১০:২৭ পি.এম.
শেয়ার করুন 0
সংগৃহিত
সংগৃহিত

ভিওডি বাংলা রিপোর্ট

লিবিয়া থেকে অবৈধ পথে ইতালি যাওয়ার সময় নৌকা ডুবিতে অন্তত ২০ বাংলাদেশির প্রাণহানি হয়েছে। আজ শনিবার এই তথ্য নিশ্চিত করেছ ত্রিপোলিতে অবস্থিত বাংলাদেশি দূতাবাস। নিহত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা করা হচ্ছে বলে তারা জানায়।

লিবিয়ার বাংলাদেশ দূতাবাসের অফিশিয়াল পেজ থেকে দেওয়া এ সংক্রান্ত একটি পোস্টে এসব তথ্য জানানো হয়েছে। ওই পোস্টে বলা হয়, অত্যন্ত দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে, লিবিয়ার পূর্বাঞ্চলে ভূমধ্যসাগরের উপকূলবর্তী ব্রেগা তীর থেকে বিগত দুদিনে বেশ কয়েকজন অভিবাসীর লাশ উদ্ধার করা হয়েছে বলে বাংলাদেশ দূতাবাস বিভিন্ন সূত্রে জানতে পেরেছে।

স্থানীয় উদ্ধারকারী কর্তৃপক্ষের মতে, অভিবাসন প্রত্যাশীদের একটি নৌকা ভূমধ্যসাগরে ডুবে যাওয়ার পর এসব লাশ ব্রেগা তীরে ভেসে এসেছে। এছাড়া উদ্ধারকৃত লাশগুলোর মধ্যে বাংলাদেশি নাগরিক থাকার আশঙ্কার কথা বিভিন্ন সূত্রে জানা গেলেও, এ বিষয়ে বাংলাদেশ দূতাবাস এখনো নিশ্চিত হতে পারেনি। 

তবে বিস্তারিত তথ্য সংগ্রহের জন্য দূতাবাস স্থানীয় কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে ঘনিষ্ঠভাবে যোগাযোগ রক্ষা করছে।

এমন প্রেক্ষিতে ওই দুর্ঘটনায় মৃত, আহত বা ক্ষতিগ্রস্ত বাংলাদেশি নাগরিকদের বিষয়ে যে কোনো তথ্য জানানোর জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা যাচ্ছে। 

তথ্য জানাতে ফেসবুক কমেন্টে অথবা দূতাবাসের নিম্নোক্ত দাপ্তরিক মোবাইল নম্বরে (+২১৮৯১৬৯৯৪২০২ এবং +২১৮৯১৬৯৯৪২০৭) যোগাযোগ করা যাবে বলে জানানো হয়।

ভিওডি বাংলা/এম


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রে গুলিতে বাংলাদেশি চিকিৎসক নিহত
গুলিতে নিহত মো. ইয়াছিন। ছবি: সংগৃহীত
দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি ব্যবসায়ী নিহত
বিদেশি কর্মী কোটা অনুমোদনে বড় পরিবর্তন আনলো মালয়েশিয়া
বিদেশি কর্মী কোটা অনুমোদনে বড় পরিবর্তন আনলো মালয়েশিয়া