• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক

বাবার আছাড়ে মায়ের কোলে থাকা শিশুর মৃত্যু

চট্টগ্রাম ব্যুরো    ১৪ এপ্রিল ২০২৬, ০৭:১৩ পি.এম.
ছবি : সংগৃহীত

চট্টগ্রামের হাটহাজারীতে আছাড় দিয়ে দুই মাসের এক কন্যাশিশুকে হত্যার অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে। 

আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৮টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া ৯ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম মেহেরার আকতার। সে ওই এলাকার ইব্রাহিম মেম্বারের বাড়ির ওসমান গণির মেয়ে। 

স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে পুলিশ জানায়, শিশুটি তার মা সুমাইয়া আক্তারের কোলে ছিল। এ সময় ওসমান সুমাইয়া আক্তারকে চা দিতে বলেন। দেরি করায় সুমাইয়া আক্তারের সঙ্গে ওসমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সুমাইয়ার কোলে থাকা শিশু মেহেরারকে কেড়ে নিয়ে আছাড় দেন ওসমান। ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান বলেন, শিশুটির লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যার ঘটনায় বাবার সঙ্গে শিশুটির চাচারও সংশ্লিষ্টতা পাওয়া গেছে। দুজনই পলাতক, তাদের আটক করতে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন।

ভিওডি বাংলা/আরআর/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার