• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সীমান্তে আটক দুই বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

কুড়িগ্রাম প্রতিনিধি    ১৪ এপ্রিল ২০২৬, ০৫:১৭ পি.এম.
ছবি : সংগৃহীত

কুড়িগ্রামে না‌গেশ্বরীর ঝাউকুটি সীমান্তে আটক করে নিয়ে যাওয়া দুই বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

সোমবার (১৩ এপ্রিল) রাতে পতাকা বৈঠ‌কের মাধ‌্যমে বি‌জি‌বির কা‌ছে আটককৃতদের হস্তান্তর করা হয়। কুড়িগ্রাম বি‌জি‌বি ২২ ব‌্যাটা‌লিয়‌নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব উল হক এ তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।

ফেরত বাংলা‌দে‌শি দুই যুবক হ‌লেন- নাগেশ্বরীর নারায়ণপুর ইউনিয়নের সোলেমান হোসেন (৩৪) ও ভুরুঙ্গামারীর দক্ষিণ বলদিয়া কুমারটারী গ্রামের সোহাগ মিয়া (২৩)।

বিজিবির পক্ষ থেকে জানা যায়, রোববার (১২ এপ্রিল) কুড়িগ্রামের নাগেশ্বরী বি‌জি‌বি চৌদ্দঘুড়ি সীমান্ত এলাকা দিয়ে দুই বাংলাদেশি নাগরিক দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পড়ে ভুলবশত ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেন। পরে তাদের আটক করে বিএসএফ। খবর পে‌য়ে তাদের পরিবার চৌদ্দঘুড়ি বিওপিকে অবহিত করেন।

বিজিবি আরও জানায়, বাংলা‌দে‌শি দুই যুবক‌কে আট‌কের ঘটনায় বিএসএফের ‌সঙ্গে যোগা‌যোগ ক‌রে পতাকা বৈঠ‌কের আহ্বান করা হয়। সোমবার সন্ধ‌্যার দি‌কে আন্তর্জাতিক সীমান্ত পিলার ১০৩১/৭-এস সংলগ্ন শূন্য লাইনে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক ব‌সে। ওই বৈঠক শে‌ষে রাত ৮ টার দি‌কে পরিবারের সদস্যদের উপস্থিতিতে আটক বাংলা‌দে‌শি দুই যুবক‌কে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ।

কুড়িগ্রাম বি‌জি‌বি ২২ ব‌্যাটা‌লিয়‌নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব উল হক ব‌লেন, পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দুই যুবক‌কে থানা পু‌লি‌শের কা‌ছে হস্তান্তর করা হ‌য়ে‌ছে।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অর্পণ কুমার দাস ব‌লেন, ওই দুই যুব‌কের বিরু‌দ্ধে কো‌নো মামলা রুজু হয়‌নি। বি‌জি‌বির উপ‌স্থি‌তি‌তে তা‌দের‌কে প‌রিবা‌রের জিম্মায় হস্তান্তর করা হ‌য়ে‌ছে।
ভিওডি বাংলা/আরআর/এসআর


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তাহিরপুরে নববর্ষের উৎসবের আমেজে হাওরে ধান কাটা শুরু
তাহিরপুরে নববর্ষের উৎসবের আমেজে হাওরে ধান কাটা শুরু
কুষ্টিয়ায় দুই শতাধিক ব্যক্তিকে আসামি করে মামলা
পীর হত্যা কুষ্টিয়ায় দুই শতাধিক ব্যক্তিকে আসামি করে মামলা
রাজশাহীতে জ্বালানি তেলের সংকট তীব্র
রাজশাহীতে জ্বালানি তেলের সংকট তীব্র