• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

কালিয়ায় বিনামূল্যে আউশ বীজ ও সার বিতরণ

নড়াইল প্রতিনিধি    ১৪ এপ্রিল ২০২৬, ০৪:৩৬ পি.এম.
ছবি-ভিওডি বাংলা
ছবি-ভিওডি বাংলা

নড়াইলের কালিয়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে উফশী আউস বীজ ও রাসায়নিক সার বিতরণ করেছে উপজেলা কৃষি বিভাগ। ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে চলতি খরিপ মৌসুমে উফশী আউশ উৎপাদন বাড়ানোর লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় পৌরসদরসহ উপজেলার ১৪টি ইউনিয়নে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে এ বীজ ও সার বিতরণ করা হয়।

সোমবার (১৩ এপ্রিল) সকাল ১১টায়  উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় ও ইউএনও কালিয়া মো. জিন্নাতুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত নড়াইল ১ আসনের সাংসদ বিশ্বাস জাহাঙ্গীর আলম। এ সময় প্রত্যেক কৃষককে ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার ও ৫ কেজি উফশী আউশ বীজ প্রদান করা হয়।

উল্লেখ্য, অর্থবছরে খরিপ-১/২০২৫-২৬ মৌসুমে উফসী আউশ ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মোট ৩ হাজার ৫শত  ৭০ জন প্রান্তিক কৃষকদের মাঝে পর্যায়ক্রমে এ সকল উপকরণ বিতরণ করা হবে।  

ভিওডি বাংলা/মো. মাহফুজুর রহমান/জা 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাস্তায় ফেলে যাওয়া বৃদ্ধের দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী টুকু
ঠাকুরগাঁও প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বক্তব্য দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত
গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্রও শক্তিশালী হয় : মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত
‘জাল যার, জলা তার’ নীতি বাস্তবায়ন হচ্ছে: টুকু