• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বিজয়নগরে মাদকসহ চোরচক্রের সদস্য বাছেদ আটক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি    ১৪ এপ্রিল ২০২৬, ০৩:৫০ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় শীর্ষ মাদক কারবারি ও চিহ্নিত চোর-ডাকাত দলের সদস্য মো. বাছেদ (২২) কে ৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। 

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

সোমবার (১৩ এপ্রিল) দুপুর ১২টার দিকে মাদকবিরোধী বিশেষ অভিযানে বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের ফুলতলী মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত বাছেদ উপজেলার পাহাড়পুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সেজামোড়া গ্রামের মৃত পণ্ডিত মিয়ার ছেলে। এ ঘটনায় সহকারী উপপরিদর্শক (এএসআই) রবিউল হাসনাত বাদী হয়ে বিজয়নগর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন বলে জানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

উল্লেখ্য, বাছেদসহ ৮-১০ জনের একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে এলাকায় গাঁজা ও ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। গত বছর ফেব্রুয়ারিতে অটোরিকশা ছিনতাইয়ের একটি ঘটনাতেও তার সংশ্লিষ্টতার অভিযোগ উঠে। সে সময় যাত্রী সেজে অটোরিকশায় উঠে পূর্ব পরিকল্পনা অনুযায়ী সহযোগীদের সহায়তায় চালককে বেঁধে অটোরিকশা ছিনিয়ে নেওয়া হয়।

পরবর্তীতে স্থানীয় জনতা বাছেদকে আটক করে থানায় সোপর্দ করলে সে ঘটনার দায় স্বীকার করে এবং সহযোগীদের নাম প্রকাশ করে। তবে দীর্ঘ সময়েও ছিনতাইকৃত অটোরিকশা উদ্ধার না হওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

ভিওডি বাংলা/জা


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তাহিরপুরে নববর্ষের উৎসবের আমেজে হাওরে ধান কাটা শুরু
তাহিরপুরে নববর্ষের উৎসবের আমেজে হাওরে ধান কাটা শুরু
সীমান্তে আটক দুই বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ
সীমান্তে আটক দুই বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ
কুষ্টিয়ায় দুই শতাধিক ব্যক্তিকে আসামি করে মামলা
পীর হত্যা কুষ্টিয়ায় দুই শতাধিক ব্যক্তিকে আসামি করে মামলা