• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

পহেলা বৈশাখে ডিএমপির ট্রাফিক নির্দেশনা

ভিওডি বাংলা ডেস্ক    ১৪ এপ্রিল ২০২৬, ০২:৩৬ এ.এম.
ছবি: সংগৃহীত

বাংলা নববর্ষের আনন্দঘন উৎসবকে ঘিরে রাজধানীতে নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা ঘোষণা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

পহেলা বৈশাখ উপলক্ষে ভোর থেকেই রমনা বটমূল, সোহরাওয়ার্দী উদ্যান এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকাকে কেন্দ্র করে ১৪টি গুরুত্বপূর্ণ পয়েন্টে যান চলাচলের রুট পরিবর্তন করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সম্প্রতি রমনা বটমূলে স্থাপিত ডিএমপির নিয়ন্ত্রণকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নববর্ষের সার্বিক ট্রাফিক পরিকল্পনা ও নিরাপত্তা ব্যবস্থা তুলে ধরেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার।

তিনি জানান, মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোর ৫টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিম্নোক্ত পয়েন্টগুলোতে ডাইভারশন কার্যকর থাকবে—

বাংলামোটর, হোটেল ইন্টারকন্টিনেন্টাল ও পুলিশ ভবন।

সুগন্ধা, কাকরাইল চার্চ ও কদম ফোয়ারা।

হাইকোর্ট (পশ্চিম), শহীদুল্লাহ হল ও রোমানা ক্রসিং।

ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার, জগন্নাথ হল ও ভাস্কর্য ক্রসিং।

নীলক্ষেত ও কাঁটাবন ক্রসিং।

যানজট এড়াতে বিকল্প পথ ব্যবহারেরও পরামর্শ দিয়েছে ডিএমপি।

মিরপুর থেকে ফার্মগেটগামী ভারী যানবাহন বাংলামোটর হয়ে মগবাজার রুট ব্যবহার করবে। হালকা যানবাহন ইন্টারকন্টিনেন্টাল থেকে মিন্টো রোড দিয়ে চলাচল করতে পারবে।

গোলাপশাহ মাজার ও হাইকোর্টমুখী যানবাহনকে শাহবাগে যেতে হলে কদম ফোয়ারা-ইউবিএল-নাইটিঙ্গেল ক্রসিং হয়ে যেতে হবে।

সায়েন্সল্যাবগামী ভারী যানবাহন আজিমপুর-চানখাঁরপুল-বকশীবাজার হয়ে চলবে। অন্যদিকে হালকা যানবাহন কাঁটাবন থেকে হাতিরপুল অথবা নীলক্ষেত-পলাশী রুট ব্যবহার করতে পারবে।

এছাড়া গাড়ি পার্কিংয়ের জন্য কয়েকটি নির্দিষ্ট স্থান নির্ধারণ করা হয়েছে—

১. নেভি গ্যাপ থেকে হলি ফ্যামিলি হাসপাতাল পর্যন্ত রাস্তার দুই পাশে।

২. মৎস্য ভবন থেকে সেগুনবাগিচা ও শিল্পকলা একাডেমি সংলগ্ন গলি (শুধুমাত্র আইনশৃঙ্খলা বাহিনীর জন্য)।

৩. কাঁটাবন থেকে নীলক্ষেত হয়ে পলাশী ক্রসিং পর্যন্ত রাস্তার পশ্চিম পাশে।

৪. আবদুল গণি রোড ও সচিবালয় লিংক রোডের উভয় পাশে।

নববর্ষ উদযাপনকে নির্বিঘ্ন করতে নগরবাসীকে এই ট্রাফিক নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার।

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কামরাঙ্গীরচরে ছুরিকাঘাতে যুবক নিহত
কামরাঙ্গীরচরে ছুরিকাঘাতে যুবক নিহত
শহীদ মতিউর রহমান পার্ক ও মতিঝিলে অবৈধ স্থাপনা উচ্ছেদ
শহীদ মতিউর রহমান পার্ক ও মতিঝিলে অবৈধ স্থাপনা উচ্ছেদ
‘জামায়াত-শিবির পাকিস্তানি’ স্লোগানে কাঁপল মিরপুর, উত্তপ্ত রাজনৈতিক মাঠ
‘জামায়াত-শিবির পাকিস্তানি’ স্লোগানে কাঁপল মিরপুর, উত্তপ্ত রাজনৈতিক মাঠ