• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

৯ দফা দাবিতে ইবি ছাত্রদলের স্মারকলিপি


প্রকাশ:  ১ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:২২ পি.এম.
শেয়ার করুন 0
৯ দফা দাবিতে ইবি ছাত্রদলের স্মারকলিপি

ইবি প্রতিনিধি

শিক্ষার্থীদের হলে অবৈধ সিট বাতিল, স্বৈরাচারের দোসরদের গুরুত্বপূর্ণ পদ থেকে অপসারণ, স্বৈরাচারের নামে স্থাপনার নাম পরিবর্তন সহ ৯ দফা দাবি নিয়ে উপাচার্য বরাবর স্মারক লিপি দিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল। শনিবার (০১ ফেব্রুয়ারী) উপাচার্যের কার্যালয়ে এ স্মারকলিপি তুলে দেন সংগঠনটির নেতৃবৃন্দ। 

স্মারক লিপি প্রদানকালে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম ইয়াকুব আলী। শাখা ছাত্রদলের আহবায়ক শাহেদ আহমেদ, সদস্য সচিব মাসুদ রুমি মিঠুন, যুগ্ম-আহবায়ক আনোয়ার পারভেজসহ সংগঠনটির অন্যান্য নেতৃবৃন্দ। 

স্মারক লিপিতে উল্লেখিত দফা সমূহ হলো: গণহত্যাকারী শেখ হাসিনা সরকারের শাসনামলে বিশ্ববিদ্যালয়ে আওয়ামী প্রশাসন শিক্ষার্থীদের আকাঙ্খা, প্রত্যাশা ও মতামতের প্রাধান্য না দিয়ে বিশ্ববিদ্যালয়ের সকল ফি তিনগুণ বৃদ্ধি করা হয়েছিল, যা শিক্ষার্থীদের গলার কাঁটায় পরিণত হয়েছে। তাই এই অতিরিক্ত ফি কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ দ্রুত গ্রহণ করা। কোনো হলে শিক্ষার্থীদের অবৈধ সিট থাকবে না, সেটা নিশ্চিত করতে হবে এবং মেধার ভিত্তিতে সিট প্রদান করা। গণহত্যাকারী শেখ হাসিনা ও তার পরিবারের নামে সকল স্থাপনার নাম দ্রুত পরিবর্তন করা। স্বৈরাচারের দোসরদের গুরুত্বপূর্ণ পদ থেকে দ্রুত অপসারণ করা, জুলাই গণঅভ্যূত্থানে বিরোধীতাকারী সকল শিক্ষক-কর্মকর্তাদের দ্রুত শান্তির আওতায় নিয়ে আসা। বিগত স্বৈরাচার খুনি শেখ হাসিনা সরকারের শাসনামলে সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী নিয়োগের সুষ্ঠু তদন্ত করে অবৈধ নিয়োগ বাতিল করা,গণহত্যাকারী শেখ হাসিনা সরকারের শাসনামলে সকল প্রকার উন্নয়নমূলক কাজ এবং নির্মাণ সরঞ্জাম ক্রয়ের সুষ্ঠু তদন্ত করা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হলের সীমানা নির্ধারণ করতে হবে এবং পশ্চিম পার্শ্বে প্রধান ফটক নির্মাণ করা। ক্যাম্পাস সম্পূর্ণরূপে সিসি ক্যামেরার আওতাভূক্ত করতে হবে এবং জরুরী ভিত্তিতে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা। 

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, স্থাপনার নাম পরিবর্তনের ব্যাপারে আমরা সকল ছাত্র সংগঠনের সাথে আলাপ করবো এবং ভবিষ্যতে ছাত্র সংগঠন গুলোর সকল ন্যায্য দাবি আদায়ে আমরা কাজ করবো।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
কোনো শিশু যেন বাংলা-ইংরেজি-গণিত শিক্ষায় পিছিয়ে না থাকে: ববি হাজ্জাজ
ছবি: সংগৃহীত
দুই বিশ্ববিদ্যালয়ের শীর্ষ তিন পদে নিয়োগ পেলেন ইবির অধ্যাপকরা
অধ্যাপক ড. মোছা. নূর মহল আখতার বানু
কুড়িকৃবির উপ-উপাচার্য হলেন ড. নূর মহল আখতার বানু