• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
৩১ দফার সঙ্গেও বিশ্বাসঘাতকতা করেছে বিএনপি: জামায়াত আমির লক্ষাধিক পদ শূন্য, স্কুলে ফিরছেন অবসর শিক্ষকেরা বাড়ছে না ভোজ্যতেলের দাম: বাণিজ্যমন্ত্রী আবারও আন্দোলনের প্রস্তুতি নিচ্ছি: নাহিদ ইসলাম দ্রুত খুলছে মালয়েশিয়ার শ্রম বাজার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন জঙ্গি হামলার শঙ্কা নেই, পরিস্থিতি মোকাবিলায় আছে জোর প্রস্তুতি: ডিএমপি কমিশনার হরমুজ দিয়ে চলাচলে টোল দিতে হবে রিয়ালে: ইরান পরীক্ষার হল পরিদর্শনে যেতে পারবেন না এমপিরা: শিক্ষামন্ত্রী হরমুজ থেকে মাইন অপসারণে তৎপরতা শুরু মার্কিন প্রতিরক্ষা বাহিনীর সুপিরিয়র কমান্ডিং পর্যায়ে ইনু পড়েন না, ট্রাইব্যুনালকে জানালেন আইনজীবী

ফেনীতে শহীদ যুবদল নেতার পরিবারের নতুন বাড়ি উদ্বোধন

ফেনী প্রতিনিধি    ১২ এপ্রিল ২০২৬, ০৫:০৬ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

ফেনীর শহীদ যুবদল নেতা মো. হারুনুর রশিদের পরিবারের জন্য নতুন বাড়ি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

রোববার (১২ এপ্রিল) সকালে ফেনী সদর উপজেলার ফরহাদনগর ইউনিয়নের ভোরবাজার এলাকায় এ নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন “আমরা বিএনপি পরিবার”-এর নেতৃবৃন্দ।

‎বিএনপি সূত্রে জানা গেছে, পরিবারের দীর্ঘদিনের কষ্ট ও মানবিক পরিস্থিতি বিবেচনায় তারেক রহমান-এর পরামর্শে এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের পরিকল্পনায় এ বাড়ি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা আবুল কাশেমের নেতৃত্বে এবং সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের উপস্থিতিতে একটি প্রতিনিধিদল এ কাজের শুভ সূচনা করেন।

নিহত হারুনের পরিবার জানায়, দীর্ঘদিন ধরে তারা চরম কষ্টে জীবনযাপন করছিলেন। “আমরা বিএনপি পরিবার” শুরু থেকেই তাদের পাশে ছিল এবং এবার তাদের জন্য মাথা গোঁজার স্থায়ী আশ্রয়ের ব্যবস্থা করেছে।

হারুনের ছেলে বলেন, “আমার বাবাকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার চাই।”

তার মেয়ে বলেন, “বাবার মৃত্যুর পর আমরা অসহায় হয়ে পড়েছিলাম। বিএনপি পরিবার আমাদের পাশে দাঁড়িয়েছে। তারেক রহমান আমাদের থাকার ব্যবস্থা করে দিয়েছেন, এজন্য আমরা কৃতজ্ঞ।”

আমরা বিএনপি পরিবার”-এর সদস্য কাসেম বলেন, “আমরা শুরু থেকেই হারুনের পরিবারের পাশে আছি। তার বড় মেয়ের বিয়েতেও আমরা সহযোগিতা করেছি। আজ তারেক রহমানের পক্ষ থেকে এই ঘরটি উপহার দিতে পেরে আমরা আনন্দিত। ভবিষ্যতেও পাশে থাকবো।”

জেলা বিএনপির নেতা আলাল বলেন, “হারুনের ত্যাগ আমরা কখনো ভুলবো না। তার পরিবারের পাশে বিএনপি সবসময় থাকবে।”

এসময় ফেনী পৌর বিএনপির সদস্য সচিব এড. মেজবাহ উদ্দিন ভুইয়া বলেন, হারুনের পরিবারের সাথে আমরা ছিলাম আছি থাকব।

উদ্বোধনকালে প্রতিনিধিদলটি শহীদ হারুনের পরিবারের কাছে তারেক রহমানের সহমর্মিতার বার্তা পৌঁছে দেন।

এ সময় আবুল কাশেম বলেন, শহীদদের আত্মত্যাগ কখনোই বৃথা যাবে না। দেশ ও গণতন্ত্রের জন্য যারা প্রাণ দিয়েছেন, সেই পরিবারগুলোর পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।

‎অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটন, শাকিল আহমেদ, ফরহাদ আলী সজীব, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক হাসনাইন নাহিয়ান সজিব, সুইডেন বিএনপি নেতা সায়হাম সিকান্দার পাপ্পু এবং ঢাকা কলেজ ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মিসবাহ।

স্থানীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন-ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, সদস্য সচিব আলাউদ্দিন আলাল, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফজলুর রহমান বকুল, সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, জেলা বিএনপি সদস্য বেলায়েত হোসেন বাচ্চু এবং পৌর বিএনপি সদস্য সচিব মেজবাহ উদ্দিন ভুঁইয়া, ফরহাদনগর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক বেলায়েত হোসেন বাচ্চু ও সদস্য সচিব সৈয়দ জাহাঙ্গীর আলমসহ আরও অনেকে।

এছাড়াও জেলা ও উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/জা


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দারোয়ানী টেক্সটাইল মিল দ্রুত চালুর আশ্বাস প্রতিমন্ত্রীর
দারোয়ানী টেক্সটাইল মিল দ্রুত চালুর আশ্বাস প্রতিমন্ত্রীর
দেশে আবারও ভূমিকম্প অনুভূত
দেশে আবারও ভূমিকম্প অনুভূত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বর্ষবরণের প্রস্তুতিতে ব্যস্ত শিক্ষার্থীরা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বর্ষবরণের প্রস্তুতিতে ব্যস্ত শিক্ষার্থীরা