• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
৩১ দফার সঙ্গেও বিশ্বাসঘাতকতা করেছে বিএনপি: জামায়াত আমির লক্ষাধিক পদ শূন্য, স্কুলে ফিরছেন অবসর শিক্ষকেরা বাড়ছে না ভোজ্যতেলের দাম: বাণিজ্যমন্ত্রী আবারও আন্দোলনের প্রস্তুতি নিচ্ছি: নাহিদ ইসলাম দ্রুত খুলছে মালয়েশিয়ার শ্রম বাজার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন জঙ্গি হামলার শঙ্কা নেই, পরিস্থিতি মোকাবিলায় আছে জোর প্রস্তুতি: ডিএমপি কমিশনার হরমুজ দিয়ে চলাচলে টোল দিতে হবে রিয়ালে: ইরান পরীক্ষার হল পরিদর্শনে যেতে পারবেন না এমপিরা: শিক্ষামন্ত্রী হরমুজ থেকে মাইন অপসারণে তৎপরতা শুরু মার্কিন প্রতিরক্ষা বাহিনীর সুপিরিয়র কমান্ডিং পর্যায়ে ইনু পড়েন না, ট্রাইব্যুনালকে জানালেন আইনজীবী

পিডিবির সাবেক চেয়ারম্যান বেলায়েতের আয়কর নথি জব্দ

নিজস্ব প্রতিবেদক    ১২ এপ্রিল ২০২৬, ০৪:৪৮ পি.এম.
(বিপিডিবি) সাবেক চেয়ারম্যান মো. বেলায়েত হোসেন: ছবি-ভিওডি বাংলা

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) সাবেক চেয়ারম্যান মো. বেলায়েত হোসেন, তার স্ত্রী ফারহানা হোসেন, ছেলে মো. আদনান হোসেন নীপু এবং মেয়ে রাহাত আরা ঋতি ও  শামীম আরা নিতুর আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। 

রোববার (১২ এপ্রিল) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ মামলার তদন্ত সংস্থা দুদকের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন।

ঢাকা মহানগর দায়রা জাজ আদালতের বেঞ্চ সহকারি মো. রিয়াজ হোসেন  বিষয়টি নিশ্চিত করেছেন।

আবেদনে বলা হয়েছে, মো. বেলায়েত হোসেনের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগটি অনুসন্ধানাধীন রয়েছে।

সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি মো. বেলায়েত হোসেনের আয়-ব্যয়ের তথ্য সংগ্রহ, সঠিকতা যাচাই এবং আসামির মালিকানাধীন অন্য কোন সম্পদ আছে কি না, তা যাচাই/পরীক্ষা-নিরীক্ষা করার জন্য মো. বেলায়েত হোসেন, তার স্ত্রী ফারহানা হোসেন, ছেলে মো. আদনান হোসেন নীপু, মেয়ে রাহাত আরা ঋতি ও শামীম আরা নিতুর দাখিল করা আয়কর নথি খোলার শুরু হতে ২০২৫-২৬ করবর্ষ পর্যন্ত আয়কর বিবরণী পর্যালোচনা করা আবশ্যক।

‘আয়কর আইন, ২০২৩ অনুযায়ী বেলায়েত হোসেন ও তার অন্যান্য পরিবারের সদস্যরা নামীয় আয়কর নথির সত্যায়িত ছায়ালিপি সরবরাহ করার লক্ষ্যে আদালতের আদেশ একান্ত প্রয়োজন।

ভিওডি বাংলা/আরআর/আরকেএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেতু মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
সেতু মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
এমন সশস্ত্র বাহিনী চাই, যাদের বহিঃশক্তি সমীহ করবে
প্রধানমন্ত্রী: এমন সশস্ত্র বাহিনী চাই, যাদের বহিঃশক্তি সমীহ করবে
রোহিঙ্গাদের ১ কোটি ডলার সহায়তা দেবে কানাডা
রোহিঙ্গাদের ১ কোটি ডলার সহায়তা দেবে কানাডা