• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আলোর মুখ দেখেনি শান্তি আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক    ১২ এপ্রিল ২০২৬, ০৮:২০ এ.এম.
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধ ঘিরে দীর্ঘ ৪৭ বছর পর দুই দেশের শীর্ষ নেতারা মুখোমুখি আলোচনায় বসেন।  কিন্তু বিভিন্ন দাবিতে উভয় পক্ষ অনড় থাকায় আলোর মুখ দেখেনি শান্তি আলোচনা।

২১ ঘণ্টা আলোচনার পরও ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি। সমঝোতা ছাড়াই পাকিস্তান ছাড়ার পরিকল্পনা করছেন বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স। 

ঐতিহাসিক শান্তি আলোচনার পর পাকিস্তানের ইসলামাবাদে রোববার সকালে সংবাদ সম্মেলনে এ কথা জানান ভ্যান্স।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট পাকিস্তানের প্রধানমন্ত্রী ও ফিল্ড মার্শালের প্রতি কৃতজ্ঞতা জানান। পাকিস্তান অসাধারণ ভূমিকা রেখেছেন বলে জানান ভ্যান্স।

ভ্যান্স বলেন, যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ শর্তগুলো স্পষ্টভাবে ইরানকে জানিয়েছে। তবে ইরান তাতে রাজি হয়নি।

পাকিস্তানের মধ্যস্থতায় শনিবার (১১ এপ্রিল) বিকালে ইসলামাবাদে আলোচনা শুরু হয়।  প্রথম দফার বৈঠকে তারা নিজেদের মধ্যে নথি বিনিময় করেন।  এরপরই টেকনিক্যাল লেভেলে আলোচনা শুরু হয়।

 ইসলামাবাদের সেরেনা হোটেলে দু’পক্ষ যখন আলোচনা চালিয়ে যাচ্ছিলেন, তখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে ব্যর্থ রাষ্ট্র হিসেবে আখ্যায়িত করেন।

তিনি বলেন, তারা যুদ্ধে হেরে গেছে। হরমুজ প্রণালি থেকে মাইন অপসারণ করে তাতে জাহাজ চলাচলের জন প্রস্তুত করছেন বলেও জানান তিনি। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর বেশ কয়েকটি জাহাজ ওই প্রণালি দিয়ে অতিক্রম করেছে বলেও কিছু গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। 
তবে ইরান এ অভিযোগ অস্বীকার করে।

 যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়েছে বলেছে, হরমুজ প্রণালি অতিক্রম করলে ৩০ মিনিটের মধ্যে তাতে হামলা করবে তারা।

 অন্যদিকে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে যুদ্ধ অব্যাহত রাখার ঘোষণা দেন। এরপর পরই ইসরাইলের বিভিন্ন স্থানে সাইরেনের শব্দ শোনা যায়। ফলে সব মিলে শান্তি সংলাপ থমকে আছে ।ইরানী প্রতিনিধি দলের ঘনিষ্ঠ একটি সূত্র আল জাজিরাকে বলেছেন, হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্রের দাবি খুব বেশি উচ্চাভিলাষী। ফলে আলোচনা  থমকে যায়। 
ভিওডি বাংলা/আরকেএইচ/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘যাই ঘটুক না কেন, জয় আমাদেরই’: ট্রাম্প
‘যাই ঘটুক না কেন, জয় আমাদেরই’: ট্রাম্প
ইরানবিরোধী লড়াই চালিয়ে যাওয়ার হুমকি নেতানিয়াহুর
ইরানবিরোধী লড়াই চালিয়ে যাওয়ার হুমকি নেতানিয়াহুর
হরমুজ প্রণালী অতিক্রম করল মার্কিন যুদ্ধজাহাজ
হরমুজ প্রণালী অতিক্রম করল মার্কিন যুদ্ধজাহাজ