• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় অগ্রগতির ইঙ্গিত

আন্তর্জাতিক ডেস্ক    ১২ এপ্রিল ২০২৬, ০৪:৫১ এ.এম.
ছবি: সংগৃহীত

মার্কিন ও ইরানি প্রতিনিধিদের মধ্যে চলমান আলোচনা অষ্টম ঘণ্টায় গড়িয়েছে। এটিকে এখন পর্যন্ত সবচেয়ে দীর্ঘ আলোচনাগুলোর একটি হিসেবে দেখা হচ্ছে। পাকিস্তানি পক্ষ জানিয়েছে, উভয় পক্ষকে আরও নমনীয় অবস্থান নেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে।

আলোচনা কক্ষে উপস্থিত সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, আলোচনায় কিছু অগ্রগতি হয়েছে। তবে বিষয়গুলো এখনো চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়নি।

সূত্র অনুযায়ী, আলোচনায় নিরাপত্তা, কূটনৈতিক সম্পর্ক এবং অর্থনৈতিক সহযোগিতা—একাধিক বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। ওয়াশিংটনের পক্ষ থেকে বন্দিবিনিময়ের বিষয়টিও আলোচনার টেবিলে রয়েছে। এসব ক্ষেত্রে আস্থা তৈরির উদ্যোগে কাজ করছে পাকিস্তান।

ইরানি সূত্রগুলোর দাবি, মার্কিন পক্ষের অবস্থান এখনো যথেষ্ট নমনীয় নয়। তাদের মতে, ইরান কিছু ক্ষেত্রে ছাড় দিতে প্রস্তুত থাকলেও হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান কঠোর।

অন্যদিকে পাকিস্তানি সূত্রগুলো আলোচনার ফল নিয়ে আশাবাদী। তবে শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত আসে—যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি, হরমুজ প্রণালীতে চলাচল নিয়ে সমঝোতা, নাকি পারমাণবিক কর্মসূচি বিষয়ে বড় কোনো অগ্রগতি—তা এখনো স্পষ্ট নয়।

এক কূটনৈতিক সূত্রের মতে, সফল কূটনীতি সাধারণত রুদ্ধদ্বার আলোচনার মাধ্যমেই হয়; গণমাধ্যমে আলোচনার বিস্তারিত প্রকাশ পেলে সফলতা কমে যেতে পারে।

আট ঘণ্টা পার হওয়ার পর আলোচনার তথ্য খুব ধীরে ধীরে বাইরে আসছে। পাকিস্তানি পক্ষের তথ্য-নিয়ন্ত্রণ নীতির কারণে আনুষ্ঠানিক কোনো মন্তব্যও পাওয়া যায়নি।

আলোচনা এখনো চলমান রয়েছে এবং সেরেনা হোটেল থেকে একটি সংবাদ সম্মেলন হওয়ার কথা রয়েছে।

তথ্যসূত্র: আল–জাজিরা

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুদ্ধ বন্ধের পথে এগোচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা
যুদ্ধ বন্ধের পথে এগোচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা
ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু
ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু
ইরানের সঙ্গে আলোচনার পর যে বার্তা দিলেন শেহবাজ শরিফ
ইরানের সঙ্গে আলোচনার পর যে বার্তা দিলেন শেহবাজ শরিফ