• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু

আন্তর্জাতিক ডেস্ক    ১১ এপ্রিল ২০২৬, ০৮:০৪ পি.এম.
ছবি: সংগৃহীত

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের মধ্যে আলোচনা শুরু হয়েছে। কিছু সময় আগে ইসলামাবাদের সেরেনা হোটেলে পূর্বনির্ধারিত এই আলোচনা শুরু হয়।

দুই পক্ষের সরাসরি নাকি পাকিস্তানের কর্মকর্তাদের মাধ্যমে আলোচনা চলছে, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরা বলছে, পাকিস্তান, ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা একই কক্ষে বসে আলোচনা করছেন।
আর মার্কিন সংবাদমাধ্যম সিএনএন ও ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, পরোক্ষ আলোচনা শুরু হয়েছে।

এর আগে দুই পক্ষ পৃথকভাবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেন। ইরানের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন দেশটির পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ, আর যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

১৯৭৯ সালে ইরানে ইসলামি বিপ্লবের পর দুই দেশের মধ্যে এটাই সর্বোচ্চ পর্যায়ের আলোচনা।

ভিওডি বাংলা/আরআর/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরানে বিমান বিধ্বংসী অত্যাধুনিক অস্ত্র পাঠাচ্ছে চীন
ইরানে বিমান বিধ্বংসী অত্যাধুনিক অস্ত্র পাঠাচ্ছে চীন
যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতির মধ্যস্থতা করা পাকিস্তানের জন্য গর্বের
শাহবাজ শরিফ: যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতির মধ্যস্থতা করা পাকিস্তানের জন্য গর্বের
আলোচনা ব্যর্থ হলে ইরানে ‘বিধ্বংসী হামলা’, ট্রাম্পের হুঁশিয়ারি
আলোচনা ব্যর্থ হলে ইরানে ‘বিধ্বংসী হামলা’, ট্রাম্পের হুঁশিয়ারি