• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ইরানের সঙ্গে আলোচনার পর যে বার্তা দিলেন শেহবাজ শরিফ মনোনয়ন ফরম নিতে এসে তোপের মুখে কনকচাঁপা মশা নিয়ন্ত্রণে নাগরিক-সিটি কর্পোরেশনের যৌথ উদ্যোগ জরুরি: আবদুস সালাম হাজার হাজার ক্ষেপণাস্ত্র মজুত রয়েছে ইরানের কাছে: মার্কিন গোয়েন্দা প্রতিবেদন উত্তরাঞ্চলে হবে চিকিৎসা মহাকেন্দ্র, আন্তর্জাতিক হচ্ছে বিমানবন্দরও যুক্তরাষ্ট্রের ‘পূর্ণ অবিশ্বাস’ নিয়েই আলোচনায় বসছে ইরান: আব্বাস আরাগচি ইরানের জব্দকৃত সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র সংরক্ষিত নারী আসন: মনোনয়নপ্রত্যাশীর ভিড়, ছাড়াল ৬ শতাধিক শিবালয়ে প্রতিপক্ষের হামলায় দুই নারীসহ আহত ৩ সড়ক নির্মাণ শিগগিরই, কুতুবখালি খাল পরিষ্কার শুরু

মশা নিয়ন্ত্রণে নাগরিক-সিটি কর্পোরেশনের যৌথ উদ্যোগ জরুরি: আবদুস সালাম

   ১১ এপ্রিল ২০২৬, ০৬:৩২ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেছেন, চিকনগুনিয়া ও মশার উপদ্রব নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশনের পাশাপাশি নাগরিকদের সম্মিলিত উদ্যোগ জরুরি। জনগণ ও সিটি কর্পোরেশন ৫০-৫০ ভাগ দায়িত্ব পালন করলেই শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং মশার বিস্তার রোধ করা সম্ভব।

শনিবার (১১ এপ্রিল) রাজধানীর হাজারীবাগে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

আবদুস সালাম বলেন, চিকনগুনিয়া ও মশা দমনের ওষুধ ও কার্যক্রম নিয়ে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন কাজ করছে—এটি স্বস্তিদায়ক। এ ধরনের উদ্যোগে প্রয়োজনে সিটি কর্পোরেশন সহযোগিতা করবে বলেও তিনি জানান।

তিনি বলেন, অতীতে চিকনগুনিয়ায় প্রায় ১ লাখ ২৫ হাজার মানুষ আক্রান্ত হয়েছিল, যা বড় ধরনের ক্ষতি। এ পরিস্থিতি মোকাবিলায় নাগরিকদের নিজেদের বাড়ির আঙিনা, ছাদ, ড্রেন ও আশপাশ পরিষ্কার রাখতে হবে। কোথাও পানি জমতে না দিলে মশার উৎপত্তি কমবে এবং ডেঙ্গু-চিকনগুনিয়ার ঝুঁকিও কমবে।

ডিএসসিসি প্রশাসক বলেন, ঢাকা শহর শুধু সিটি কর্পোরেশনের পক্ষে পরিষ্কার রাখা সম্ভব নয়। জনগণ তাদের দায়িত্ব পালন না করলে সিটি কর্পোরেশনের একার পক্ষে মশা নিয়ন্ত্রণ করা যাবে না। তাই দুই পক্ষের সমন্বিত উদ্যোগ জরুরি।

বক্তব্যে তিনি বীর মুক্তিযোদ্ধা ও সাবেক কমিশনার মজিবর রহমান মজুকে স্মরণ করেন। তিনি বলেন, মজিবর রহমান মজু এলাকার দীর্ঘদিনের নেতা ছিলেন এবং দলীয় কর্মকাণ্ড করতে গিয়ে তাকে জেল খাটতে হয়েছে ও অনেক কষ্ট সহ্য করতে হয়েছে। তার স্মৃতি ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে তার সন্তান লিটন উপস্থিত ছিলেন বলেও উল্লেখ করেন।

আগামী মেয়র নির্বাচন প্রসঙ্গে আবদুস সালাম বলেন, প্রধানমন্ত্রী তাকে প্রশাসকের দায়িত্ব দিয়েছেন, তবে জনগণ চাইলে তিনি মেয়র নির্বাচনেও অংশ নিতে প্রস্তুত। এ সময় তিনি উপস্থিত জনতার কাছে সহযোগিতা ও ভোট চান।

তিনি আরও বলেন, কমিশনার পদে একজন প্রার্থী দেওয়ার বিষয়ে ঐকমত্য জরুরি। দলের নেতৃত্বের সঙ্গে আলোচনা করে একজন প্রার্থী দেওয়া হবে এবং সবাইকে তাকে বিজয়ী করতে হবে।

অন্যদিকে ভোটার তালিকা হালনাগাদের ওপর জোর দিয়ে তিনি বলেন, ঢাকা শহরে যারা বসবাস করেন তারাই ভোটার হবেন—বাইরের লোক এসে ভোট দেবে, তা গ্রহণযোগ্য নয়। একটি বাড়িতে প্রকৃত বাসিন্দার চেয়ে অতিরিক্ত ভোটার দেখানোর বিষয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেন এবং নির্বাচন কমিশনের কাছে সঠিক ভোটার তালিকা প্রণয়নের আহ্বান জানান।

তিনি বলেন, প্রতিটি ওয়ার্ডে জয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি অব্যাহত রাখার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, নাগরিকরা যদি রাস্তায় ময়লা না ফেলেন, পলিথিন ড্রেনে না দেন এবং ডাস্টবিন ব্যবহার করেন, তাহলে শহর পরিষ্কার থাকবে।

খাবারের অপচয় না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, যতটুকু প্রয়োজন ততটুকুই নেওয়া উচিত। অতিরিক্ত খাবার নষ্ট না করে সচেতনতা বাড়াতে হবে।

ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে উৎপত্তিস্থল ধ্বংসের ওপর জোর দিয়ে আবদুস সালাম বলেন, সিটি কর্পোরেশন ব্লিচিং পাউডার ও ওষুধ দিতে পারে, কিন্তু বাড়ির ছাদ, জমে থাকা পানি বা ব্যক্তিগত ড্রেন পরিষ্কার রাখার দায়িত্ব নাগরিকদেরই নিতে হবে।

শেষে তিনি সবাইকে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, পলিথিন ব্যবহার কমানো এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান মজু স্মৃতি সংসদের সভাপতি আশিকুর রহমান আশিকের সভাপতিত্বে কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন সড়ক পরিবহন, রেল ও নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম, হাজারীবাগ থানা বিএনপির আহ্বায়ক আবুল খায়ের লিটনসহ আরও অনেকে।

ভিওডি বাংলা/খতিব/এমএস  

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সড়ক নির্মাণ শিগগিরই, কুতুবখালি খাল পরিষ্কার শুরু
ডিএসসিসি প্রশাসক সড়ক নির্মাণ শিগগিরই, কুতুবখালি খাল পরিষ্কার শুরু
যুদ্ধবিরতি হলেও কাটবে না জ্বালানি সংকট: পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরতি হলেও কাটবে না জ্বালানি সংকট: পররাষ্ট্রমন্ত্রী
সুদিন ফিরছে ৫ লাখ বেকারের
সুদিন ফিরছে ৫ লাখ বেকারের