• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ইরানের সঙ্গে আলোচনার পর যে বার্তা দিলেন শেহবাজ শরিফ মনোনয়ন ফরম নিতে এসে তোপের মুখে কনকচাঁপা মশা নিয়ন্ত্রণে নাগরিক-সিটি কর্পোরেশনের যৌথ উদ্যোগ জরুরি: আবদুস সালাম হাজার হাজার ক্ষেপণাস্ত্র মজুত রয়েছে ইরানের কাছে: মার্কিন গোয়েন্দা প্রতিবেদন উত্তরাঞ্চলে হবে চিকিৎসা মহাকেন্দ্র, আন্তর্জাতিক হচ্ছে বিমানবন্দরও যুক্তরাষ্ট্রের ‘পূর্ণ অবিশ্বাস’ নিয়েই আলোচনায় বসছে ইরান: আব্বাস আরাগচি ইরানের জব্দকৃত সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র সংরক্ষিত নারী আসন: মনোনয়নপ্রত্যাশীর ভিড়, ছাড়াল ৬ শতাধিক শিবালয়ে প্রতিপক্ষের হামলায় দুই নারীসহ আহত ৩ সড়ক নির্মাণ শিগগিরই, কুতুবখালি খাল পরিষ্কার শুরু

বিএনপি নেতা আ. আজিজ-মোতালেব হোসেন স্মরণে দোয়া-মাহফিল

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি    ১১ এপ্রিল ২০২৬, ০৫:৪৮ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

পাবনার ভাঙ্গুড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতা আব্দুল আজিজ ও পৌর বিএনপির নেতা মোতালেব হোসেন এর অকাল মৃত্যুতে তাদের বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকাল ৫টায় ভাঙ্গুড়া সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রি অনার্স  কলেজের মাঠ প্রাঙ্গণে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন।

এছাড়াও উপস্থিত ছিলেন- পাবনা জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার, ভাঙ্গুড়া উপজেলা বিএনপির আহ্বায়ক নূর মুজাহিদ স্বপন, সদস্য সচিব প্রভাষক জাফর ইকবাল হিরোক, উপজেলা বিএনপি'র সাবেক সভাপতি এডভোকেট মুজিবুর রহমান, সাবেক আহ্বায়ক মো. রাজিউল হাসান বাবু, পৌর বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম বুরুজ, যুব দলের আহবায়ক মো. ফরিদুল ইসলাম, কৃষক দলের সভাপতি মো. আখিরুজ্জামান মাসুম, সাবেক কৃষক দলের সভাপতি মো. হুমায়ুন কবির, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হুমায়ুন কবির, ছাত্রদলের সদস্য সচিব লিখন সরকার, কলেজ ছাত্রদলের আহ্বায়ক বাইজিদ বোস্তামী সহ বিএনপি এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

দোয়া মাহফিলে মরহুমদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একইসঙ্গে দেশ ও জাতির কল্যাণ এবং বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার জন্য দোয়া করা হয়। 

ভিওডি বাংলা/প্রভাষক গিয়াস উদ্দিন সরদার/জা


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পরীক্ষা নিয়ে কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত
পরীক্ষা নিয়ে কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত
মানিকছড়িতে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১
মানিকছড়িতে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১
শিবালয়ে প্রতিপক্ষের হামলায় দুই নারীসহ আহত ৩
শিবালয়ে প্রতিপক্ষের হামলায় দুই নারীসহ আহত ৩