• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
মনোনয়ন ফরম নিতে এসে তোপের মুখে কনকচাঁপা মশা নিয়ন্ত্রণে নাগরিক-সিটি কর্পোরেশনের যৌথ উদ্যোগ জরুরি: আবদুস সালাম হাজার হাজার ক্ষেপণাস্ত্র মজুত রয়েছে ইরানের কাছে: মার্কিন গোয়েন্দা প্রতিবেদন উত্তরাঞ্চলে হবে চিকিৎসা মহাকেন্দ্র, আন্তর্জাতিক হচ্ছে বিমানবন্দরও যুক্তরাষ্ট্রের ‘পূর্ণ অবিশ্বাস’ নিয়েই আলোচনায় বসছে ইরান: আব্বাস আরাগচি ইরানের জব্দকৃত সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র সংরক্ষিত নারী আসন: মনোনয়নপ্রত্যাশীর ভিড়, ছাড়াল ৬ শতাধিক শিবালয়ে প্রতিপক্ষের হামলায় দুই নারীসহ আহত ৩ সড়ক নির্মাণ শিগগিরই, কুতুবখালি খাল পরিষ্কার শুরু যুদ্ধবিরতি হলেও কাটবে না জ্বালানি সংকট: পররাষ্ট্রমন্ত্রী

কালিয়ায় ৫ পয়েন্টে কৃষকদের ডিজেল ১শ’ টাকা লিটারে বিক্রয়

কালিয়া (নড়াইল) প্রতিনিধি    ১১ এপ্রিল ২০২৬, ০৫:৪০ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

নড়াইলের কালিয়া উপজেলায় কৃষকদের সুবিধার্থে ৫টি নির্দিষ্ট পয়েন্টে জ্বালানি তেল (ডিজেল) প্রতি লিটার ১০০ টাকা দরে বিক্রয় করা হচ্ছে। এসব পয়েন্টে ডিলারদের মাধ্যমে নিয়মিতভাবে তেল সরবরাহ নিশ্চিত করা হয়েছে।

শুত্রবার (১০ এপ্রিল) বিকালে কালিয়া বাসস্ট্যান্ড এলাকায় মেসার্স তৌফিয়া স্টোরে কৃষকদের মাঝে জনপ্রতি ৫লিটার করে ডিজেল বিক্রয় করা হয়।

এসময় উপস্থিত ছিলেন কালিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জিন্নাতুল ইসলাম ও কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী।

কালিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জিন্নাতুল ইসলাম জানান, উপজেলার নড়াগাতী এলাকায় বড়দিয়া বাজার ও যোগানিয়া বাজারে দুটি পয়েন্টে তেল বিক্রয় চলছে। এছাড়া কালিয়া উপজেলার কালিয়া ফিলিং স্টেশন ও বাস¯ট্যান্ড, চাচুড়ি পয়েন্ট, এলাকাতেও কৃষকদের জন্য বিশেষভাবে তেল সরবরাহ করা হচ্ছে।

অন্যদিকে সাধারণ যানবাহনের জন্য ফিলিং স্টেশনে স্বাভাবিকভাবে জ্বালানি তেল বিক্রয় অব্যাহত রয়েছে। তিনি আরও জানান, দেশে পর্যাপ্ত পরিমাণে জ্বালানি তেলের মজুদ রয়েছে এবং তেলের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই।

কৃষি কার্যক্রম সচল রাখতে এবং সেচ কাজে কোনো বিঘ্ন না ঘটাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এতে কৃষকরা নির্ধারিত দামে সহজেই ডিজেল সংগ্রহ করতে পারছেন।

ভিওডি বাংলা/মো. মাহফুজুর রহমান/জা 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পরীক্ষা নিয়ে কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত
পরীক্ষা নিয়ে কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত
মানিকছড়িতে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১
মানিকছড়িতে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১
শিবালয়ে প্রতিপক্ষের হামলায় দুই নারীসহ আহত ৩
শিবালয়ে প্রতিপক্ষের হামলায় দুই নারীসহ আহত ৩