• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
উত্তরাঞ্চলে হবে চিকিৎসা মহাকেন্দ্র, আন্তর্জাতিক হচ্ছে বিমানবন্দরও যুক্তরাষ্ট্রের ‘পূর্ণ অবিশ্বাস’ নিয়েই আলোচনায় বসছে ইরান: আব্বাস আরাগচি ইরানের জব্দকৃত সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র সংরক্ষিত নারী আসন: মনোনয়নপ্রত্যাশীর ভিড়, ছাড়াল ৬ শতাধিক শিবালয়ে প্রতিপক্ষের হামলায় দুই নারীসহ আহত ৩ সড়ক নির্মাণ শিগগিরই, কুতুবখালি খাল পরিষ্কার শুরু যুদ্ধবিরতি হলেও কাটবে না জ্বালানি সংকট: পররাষ্ট্রমন্ত্রী একমাসে সড়কে ৫৭৬ দুর্ঘটনা, প্রাণহানি ৫৩২ ইরানে বিমান বিধ্বংসী অত্যাধুনিক অস্ত্র পাঠাচ্ছে চীন যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতির মধ্যস্থতা করা পাকিস্তানের জন্য গর্বের

মানিকছড়িতে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি    ১১ এপ্রিল ২০২৬, ০৪:১৪ পি.এম.
ছবি: সংগৃহীত

খাগড়াছড়ির মানিকছড়িতে তিন বছরের এক শিশু কন্যাকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মো. সাব্বির (১৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।

শনিবার (১১ এপ্রিল) দুপুরে সিন্দুকছড়ি জোনের আওতাধীন মানিকছড়ি আর্মি ক্যাম্পের একটি দল উপজেলা সদরের গুচ্ছগ্রাম (জিয়ানগর) এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।   

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৯ এপ্রিল বিকালে উপজেলার জিয়ানগর এলাকায় ৩ বছর বয়সী এক শিশু প্রতিবেশী ইদ্রিস মিয়ার ছেলে সাব্বিরের বাড়ির উঠানে খেলতে যায়।

অভিযোগ রয়েছে, সাব্বির কেক দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুটিকে নিজ ঘরে নিয়ে যায় এবং ভিডিও গেম দেখানোর ছলে শ্লীলতাহানির চেষ্টা করে। ঘটনাটি জানাজানি হলে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয় এবং অভিযুক্ত সাব্বির এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়।

পরবর্তীতে ভুক্তভোগী শিশুর পরিবার মানিকছড়ি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। পুলিশ শিশুটিকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করে।

ঘটনার পর থেকেই অভিযুক্তকে ধরতে গোয়েন্দা তৎপরতা শুরু করে মানিকছড়ি আর্মি ক্যাম্পের একটি বিশেষ টহল দল। টানা ২৪ ঘণ্টা নিরলস প্রচেষ্টার পর আজ দুপুর ১টা ৩০ মিনিটের দিকে জিয়ানগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় সেনাবাহিনী।

গ্রেপ্তারের পর আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে সাব্বিরকে মানিকছড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সেনাবাহিনী ও পুলিশ জানায়, অপরাধীদের বিরুদ্ধে এ ধরনের কঠোর অবস্থান ভবিষ্যতেও বজায় থাকবে।
 
ভিওডি বাংলা/আলমগীর হোসেন/জা


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পরীক্ষা নিয়ে কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত
পরীক্ষা নিয়ে কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত
শিবালয়ে প্রতিপক্ষের হামলায় দুই নারীসহ আহত ৩
শিবালয়ে প্রতিপক্ষের হামলায় দুই নারীসহ আহত ৩
সিন্ডিকেটে আর বাজার নিয়ন্ত্রিত হবে না : বাণিজ্যমন্ত্রী
সিন্ডিকেটে আর বাজার নিয়ন্ত্রিত হবে না : বাণিজ্যমন্ত্রী