• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সংরক্ষিত নারী আসনে ৭ শতাধিক ফরম বিতরণ

নিজস্ব প্রতিবেদক    ১১ এপ্রিল ২০২৬, ০২:৫১ পি.এম.
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন ঘিরে দলটির নারী নেত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। 

শুক্রবার এই কার্যক্রম শুরু হওয়ার পর শনিবার (১১ এপিল) দুপুর পর্যন্ত ৭ শতাধিক ফরম বিতরণ করেছে বিএনপি।

আগ্রহী প্রার্থীরা ১২ এপ্রিলের মধ্যে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিতে পারবেন। প্রতিটি ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ২ হাজার টাকা এবং জমা দেওয়ার সময় জামানত হিসেবে দিতে হবে ৫০ হাজার টাকা। 

নির্বাচনের তফসিল অনুযায়ী প্রতি ছয়জন সাধারণ আসনের বিপরীতে একটি করে সংরক্ষিত আসন বণ্টন করা হবে। সেই হিসেবে বিএনপি জোটের ভাগে ৩৬টি আসন পড়ছে। 

বাকি আসনগুলোর মধ্যে জামায়াত জোট ১৩টি এবং স্বতন্ত্ররা একটি আসন পেতে পারেন বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে।

সংরক্ষিত নারী আসনের নির্বাচন সরাসরি জনগণের ভোটে নয়, আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে শুধু সংসদ সদস্যদের ভোটেই নির্বাচিত হবেন প্রার্থীরা।

ভিওডি বাংলা/আরআর/আরকেএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা রাফির মৃত্যু
এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা রাফির মৃত্যু
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পাচ্ছেন যারা
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পাচ্ছেন যারা
বিসিবি এখন বাপের দোয়া ক্রিকেট বোর্ড : হাসনাত আবদুল্লাহ
বিসিবি এখন বাপের দোয়া ক্রিকেট বোর্ড : হাসনাত আবদুল্লাহ