• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
জাতীয় সংসদে ‘জুলাই গণঅভ্যুত্থান’ অধ্যাদেশ পাস সিটি নির্বাচনে দল-মতের ঊর্ধ্বে এলাকাবাসীর ঐক্য চান আবদুস সালাম হাসপাতাল থেকে ফিরে আবার হামে আক্রান্ত শিশুরা বেলজিয়াম ও ইইউতে ভারতের রাষ্ট্রদূত হলেন প্রণয় ভার্মা হরমুজ প্রণালিতে টোল আরোপ আন্তর্জাতিক আইন লঙ্ঘন: যুক্তরাজ্য লেবাননে হামলা চললে আলোচনা নয়: যুক্তরাষ্ট্রকে শর্ত দিল ইরান তিমি-হাঙরের ‘মেন্যু’ দিয়ে চিফ হুইপের মজার আমন্ত্রণ আমেরিকার ‘নিরাপত্তা ছাতা’ এখন অকার্যকর, বিকল্প খুঁজছে মিত্ররা চলতি অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি ৪ শতাংশ হতে পারে : এডিবি উচ্চশিক্ষা খাতে নতুন দিগন্ত: বাংলাদেশ-মালয়েশিয়া বৈঠক

অপূর্বকে নিয়ে সিনেমার গুঞ্জন উড়িয়ে দিলেন রাফী

বিনোদন ডেস্ক    ১০ এপ্রিল ২০২৬, ০৬:১৬ পি.এম.
অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও নির্মাতা রায়হান রাফী-ছবি-ভিওডি বাংলা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বকে নিয়ে নতুন সিনেমা নির্মাণ করছেন চলচ্চিত্র নির্মাতা  রায়হান রাফী সামাজিক যোগাযোগমাধ্যমে এমন গুঞ্জন সম্প্রতি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। চলচ্চিত্র-সংশ্লিষ্ট বিভিন্ন অনলাইন গ্রুপে বিষয়টি নিয়ে চলছিল আলোচনা-সমালোচনাও। তবে শেষ পর্যন্ত বিষয়টিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন রাফী।

গুঞ্জনে বলা হয়, ঈদকে সামনে রেখে আগামী বছর ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা রয়েছে। যদিও সিনেমাটি নিয়ে এখনো কোনো ধরনের আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। এমনকি প্রজেক্টটি আদৌ হচ্ছে কি না, সে বিষয়েও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

বিষয়টি নিয়ে সরাসরি অবস্থান স্পষ্ট করেন নির্মাতা রাফী। তিনি জানান, প্রচারিত খবরটি সত্য নয় এবং এ ধরনের কোনো প্রকল্প নিয়ে তার সঙ্গে কারও আলোচনা হয়নি। গুঞ্জন উড়িয়ে তিনি বলেন, ‘এটা ফেক নিউজ। এরকম কোনো কিছু নিয়ে কথা হয়নি। আপাতত ভাবছিও না।’

বর্তমানে রায়হান রাফী ব্যস্ত রয়েছেন তার আসন্ন ঈদের সিনেমা ‘প্রেশার কুকার’ নিয়ে। পোস্ট-প্রোডাকশন ও আন্তর্জাতিক প্রদর্শনীকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন তিনি। ইতোমধ্যে ছবিটি নিয়ে তিনি লন্ডনের উদ্দেশে রওনা হচ্ছেন বলেও জানা গেছে।

আগামী ২২ এপ্রিল যুক্তরাজ্যে অনুষ্ঠিতব্য নবম বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হবে ‘প্রেশার কুকার’। উৎসবের অংশ হিসেবে ছবিটির প্রিমিয়ার অনুষ্ঠিত হবে এবং সেখানে উপস্থিত থাকবেন নির্মাতা নিজেও।

সিনেমাটি নিয়ে রাফী বলেন, ‘আমাদের এই সিনেমাটি আর্টিস্টিক সিনেমা। এ ধরনের সিনেমা ফেস্টিভ্যালে দর্শকদের প্রশংসা পায়। সেখানে আমাদের সিনেমাটি হলে এখনো ভালো চলছে। এর মধ্যেই আবার সিনেমাটির প্রিমিয়ারের জন্য লন্ডন বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যাল থেকে ডাক পেয়েছি। সব মিলিয়ে আমরা সিনেমা নিয়ে খুশি।’

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বৈশাখে দীপ্ত প্লেতে আসছে ‘ছদ্মবেশী ভালোবাসা’
বৈশাখে দীপ্ত প্লেতে আসছে ‘ছদ্মবেশী ভালোবাসা’
ভিয়েনা চলচ্চিত্র উৎসবে জায়গা পেল খুলনার গল্পভিত্তিক ‘দেলুপি’
ভিয়েনা চলচ্চিত্র উৎসবে জায়গা পেল খুলনার গল্পভিত্তিক ‘দেলুপি’
জনপ্রিয় অভিনেত্রীর রহস্যজনক মৃত্যু
জনপ্রিয় অভিনেত্রীর রহস্যজনক মৃত্যু