• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

সংসদ গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য আসন বাড়ল

নিজস্ব প্রতিবেদক    ১০ এপ্রিল ২০২৬, ০৫:৩৫ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

জাতীয় সংসদের কার্যক্রম শিক্ষার্থীদের আরও কাছ থেকে দেখার সুযোগ তৈরি হলো। দর্শনার্থী গ্যালারিতে অনূর্ধ্ব ১২ বছর বয়সী শিক্ষার্থীদের জন্য আসন সংখ্যা বাড়িয়ে ১৫০টি করা হয়েছে। এর মাধ্যমে সংসদীয় কার্যক্রম পর্যবেক্ষণের সুযোগ আরও বিস্তৃত হলো শিশু ও কিশোর শিক্ষার্থীদের জন্য।

শুক্রবার (১০ এপ্রিল) মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, আগে থেকেই সংসদের গ্যালারিতে শিশু শিক্ষার্থীদের জন্য ৫০টি আসন সংরক্ষিত ছিল। নতুন সিদ্ধান্তের ফলে এখন অতিরিক্ত ১০০টি আসন যুক্ত হয়ে মোট ১৫০ জন শিক্ষার্থী একসঙ্গে সংসদের কার্যক্রম সরাসরি উপভোগ করতে পারবে।

মন্ত্রণালয় বলছে, এই উদ্যোগের মূল লক্ষ্য হলো নতুন প্রজন্মকে সংসদীয় গণতন্ত্রের কার্যপ্রণালী সম্পর্কে বাস্তব ধারণা দেওয়া। এতে শিক্ষার্থীরা আইন প্রণয়ন প্রক্রিয়া, সংসদের পরিবেশ এবং গণতান্ত্রিক চর্চার সঙ্গে সরাসরি পরিচিত হওয়ার সুযোগ পাবে।

এ বিষয়ে শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শিক্ষার্থীদের নিয়ে নৌবিহারে যেতেন; যাতে তারা রাষ্ট্রের সম্পদ ও সম্ভাবনা সম্পর্কে জ্ঞান লাভ করতে পারে। শিক্ষামন্ত্রী হিসেবে আমিও চাই জেন-জিরা রাষ্ট্র সম্পর্কে জানুক, রাজনীতি সচেতন হোক।”

মন্ত্রী আরও বলেন, শিক্ষার্থীদের জন্য এমন উদ্যোগ ভবিষ্যৎ নেতৃত্ব গঠনে সহায়ক হবে এবং তারা রাষ্ট্র পরিচালনার মৌলিক ধারণা বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে অর্জন করতে পারবে।

এদিকে সংসদ সচিবালয়ও এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। সংসদ সচিব মো. গোলাম সারওয়ার ভূঁইয়ার সঙ্গে আলোচনার সময় তিনি এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে অভিহিত করেন। তিনি জানান, শিক্ষার্থীরা সংসদে প্রবেশের পর অধিবেশন শুরুর আগে তাদের সংসদের কাঠামো, কার্যক্রম, ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হবে। এতে তারা দেশের আইনসভা সম্পর্কে আরও গভীরভাবে জানতে পারবে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল
১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী
১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী
পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী
পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী