• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মেক্সিকোতে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সতর্কতা জারি ভাড়া বাসা থেকে নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার ‘আই হ্যাভ আ প্ল্যান’, দায়িত্ব নেওয়ার আগে বার্নহ্যামের বার্তা বিশ্বকাপে তৃতীয় স্থানের লড়াইয়ে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড বাংলাদেশে মেধার অভাব নেই, দরকার সহায়তা: জাইমা রহমান ফিফার চূড়ান্ত সিদ্ধান্ত, বিশ্বকাপ ফাইনালের হাফটাইম ১৭ মিনিট চাঁদা না দেওয়ায় যুবদল নেতাকে বেধড়ক পিটুনি, অভিযুক্ত ছাত্রদল নেতা সরকারের পাঁচ মাস পূর্তি, আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন রাজধানীতে সুব্রত বাইনের অস্ত্রভাণ্ডারের নিয়ন্ত্রক বাপ্পি গ্রেপ্তার মন্ত্রী-প্রতিমন্ত্রীদের টার্গেট করে পরিকল্পিত অপপ্রচার

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জাতীয় সংসদে পাস

নিজস্ব প্রতিবেদক    ১০ এপ্রিল ২০২৬, ০৫:০৫ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সংসদে ভোটের মাধ্যমে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ চলতি বছরের জাতীয় সংসদে সর্বসম্মতভাবে পাস হয়েছে। সংসদে উপস্থিত সব সদস্যই প্রস্তাবের পক্ষে ‘হ্যাঁ’ ভোট দিয়ে বিলটি অনুমোদন করেন।

শুক্রবার (১০ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে সংসদ অধিবেশনে বিলটি উত্থাপন করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। পরে প্রস্তাবটি নিয়ে সংসদে আনুষ্ঠানিক আলোচনা শেষে ভোটে দেওয়া হলে তা সর্বসম্মতিক্রমে পাস হয়। 

এর আগে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বিলটি ভোটে দেওয়ার জন্য উপস্থাপন করেন। তখন উপস্থিত সংসদ সদস্যরা একযোগে সমর্থন জানালে অধ্যাদেশটি অনুমোদনের পথে অগ্রসর হয়।

সরকারের ব্যাখ্যা অনুযায়ী, অন্তর্বর্তীকালীন সময়ে রাজধানীর সাতটি সরকারি কলেজের শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি ও আন্দোলনের প্রেক্ষিতে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। এই কলেজগুলোকে একত্র করে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় কাঠামো তৈরির পরিকল্পনা থেকেই অধ্যাদেশটি প্রণয়ন করা হয়।

শিক্ষার্থীদের আন্দোলন ও একাডেমিক কাঠামো সংস্কারের দাবি বিবেচনায় নিয়ে সরকার পরবর্তীতে এই নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণা দেয়। সেই ধারাবাহিকতায় অধ্যাদেশটি চূড়ান্ত করা হয় এবং সংসদে উত্থাপনের পর তা আইনগত অনুমোদন লাভ করে।

নতুন এই বিশ্ববিদ্যালয় কাঠামো কার্যকর হলে রাজধানীর সরকারি কলেজগুলোর উচ্চশিক্ষা ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন আসবে বলে মনে করা হচ্ছে। শিক্ষা প্রশাসনের সংশ্লিষ্টরা বলছেন, এতে শিক্ষার মান উন্নয়ন, প্রশাসনিক সমন্বয় এবং শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা বৃদ্ধির সম্ভাবনা তৈরি হবে।

ভিওডি বাংলা/জা

 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রণধীর জয়সওয়াল
শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ আইন অনুযায়ী বিবেচনা করা হবে: জয়সওয়াল
নতুন জাতীয় সংসদ রাজনীতি চর্চার অন্যতম ক্ষেত্র: ডেপুটি স্পিকার
নতুন জাতীয় সংসদ রাজনীতি চর্চার অন্যতম ক্ষেত্র: ডেপুটি স্পিকার
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
বন্যার্তদের সহায়তায় সম্মিলিত উদ্যোগ অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী