• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৪৬ বিলিয়ন ডলার জামায়াতের নাম থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির সড়ক নিরাপত্তায় জবাবদিহিতা ও সমন্বিত বাস্তবায়নের আহ্বান বাংলাদেশের আরও ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দিচ্ছে সরকার ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা চালু, নিয়োগ পাবেন ১ লাখ স্বাস্থ্যকর্মী ‘তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে’ ধানমন্ডি রবীন্দ্র সরোবরে ইজারাবহির্ভূত দোকান উচ্ছেদ ধামরাইয়ে ৪ ভুয়া ডিবি গ্রেপ্তার স্বাস্থ্যসেবায় বৈষম্য দূর করতে সরকার বদ্ধপরিকর: আইসিটি মন্ত্রী এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

রাজারহাটে অগ্নিকাণ্ডে ৪ বসতঘর পুড়ে ছাই, ক্ষতি ১০ লাখ টাকা

  রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ:  ১০ এপ্রিল ২০২৬, ০৩:০৮ পি.এম.
শেয়ার করুন 0
ভিওডি বাংলা
ভিওডি বাংলা

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি পরিবারের চারটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। 

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার ঘড়িয়াডাঙা ইউনিয়নের চর নাখেন্দা গ্রামে মাহবুব আকন্দের বাড়িতে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে একটি ঘরে আগুনের সূত্রপাত হয়। রাতের নিস্তব্ধতায় মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং একে একে চারটি বসতঘর গ্রাস করে। আগুনে ঘরের ফ্রিজ, টেলিভিশন, খাট, আলমারি, স্যুটকেস, কাপড়চোপড় ও খাদ্যশস্যসহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র সম্পূর্ণ পুড়ে যায়। এছাড়া নগদ প্রায় ২ লাখ ৩০ হাজার টাকা এবং স্বর্ণালংকারও আগুনে ধ্বংস হয়েছে।

অগ্নিকাণ্ডে পরিবারের গবাদিপশুও ক্ষতিগ্রস্ত হয়েছে। দুটি গরু ও একটি ছাগল দগ্ধ হয়ে গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, গভীর রাতে হঠাৎ আগুন লাগায় দ্রুত নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে, মুহূর্তেই পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে এলাকাবাসীর সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

এই আকস্মিক দুর্ঘটনায় মাহবুব আকন্দের পরিবারটি নিঃস্ব হয়ে পড়েছে এবং বর্তমানে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে। ক্ষতিগ্রস্ত পরিবারটি সরকারের জরুরি সহায়তা কামনা করেছে।

এদিকে, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে স্থানীয় ইউপি সদস্যকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আসাদুজ্জামান জানিয়েছেন। ঘটনার পর এলাকায় শোক ও উদ্বেগ বিরাজ করছে।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
নড়াইলে শিশু ধর্ষণ-হত্যা মামলার আসামি ২ দিনের রিমান্ডে
ছবি: ভিওডি বাংলা
সোনাহাট বন্দরে পাথর আমদানি অনির্দিষ্টকালের জন্য বন্ধ
এনামুল হক রুবেল। ছবি: ভিওডি বাংলা
ফেনীতে ১৫ মামলার আসামি এনামুল গ্রেপ্তার