• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আজ থেকে গরম বাড়তে পারে, তাপপ্রবাহের আভাস

নিজস্ব প্রতিবেদক    ১০ এপ্রিল ২০২৬, ০৬:১৮ এ.এম.

আজ শুক্রবার থেকে সারাদেশে দিনের তাপমাত্রা বাড়তে পারে। এ অবস্থায় দেশের কোথাও কোথাও বয়ে যেতে পারে তাপপ্রবাহ।

আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত পূর্বাভাসে বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যায় এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, আজ শুক্রবার সারাদেশে দিনের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। তবে সামান্য কমতে পারে রাতের তাপমাত্রা।

এছাড়া এসময় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাকবাহিনীর সহযোগী হিসেবে জামায়াতের নাম বহাল, এনসিপির সমর্থন
জামুকা বিল পাস: পাকবাহিনীর সহযোগী হিসেবে জামায়াতের নাম বহাল, এনসিপির সমর্থন
বিরোধী দলের ওয়াকআউট
বিরোধী দলের ওয়াকআউট
পুরনো পথে ফিরলো বিচার বিভাগ, আলাদা সচিবালয় হচ্ছে না
পুরনো পথে ফিরলো বিচার বিভাগ, আলাদা সচিবালয় হচ্ছে না