• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রেল নেটওয়ার্ক সম্প্রসারণের কাজ চলছে: রেলমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    ৯ এপ্রিল ২০২৬, ০৫:৫৯ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

দেশের রেল নেটওয়ার্ক সম্প্রসারণের কাজ চলছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম। 

তিনি বলেছেন, বর্তমানে দেশে মোট রেললাইনের পরিমাণ ৩৪২৮.০৯ কিলোমিটার। ব্রডগেজ এবং ডুয়েলগেজ নতুন রেললাইন স্থাপনের মাধ্যমে রেলওয়ের নেটওয়ার্ক সম্প্রসারণের কাজ চলমান রয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সংসদে বগুড়া-৪ আসনের সরকারি দলের সদস্য মো. মোশারফ হোসেনের উপস্থাপিত এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা জানান।

তিনি জানান, ৩৪২৮.০৯ কিলোমিটার রেললাইনের মধ্যে মিটারগেজ এর পরিমাণ ১৫৯১.৪৩ কিলোমিটার ও ব্রডগেজ এর পরিমাণ  ১০৬৬,৬০ কিলোমিটার এবং ডুয়েলগেজ এর পরিমাণ ৭৭০.০৬ কিলোমিটার।

গাইবান্ধা-৪ আসনের সরকারি দলের সদস্য মোহাম্মদ শামীম কায়সারের উপস্থাপিত এক প্রশ্নের জবাবে রেলপথ মন্ত্রী জানান, বর্তমানে ঢাকা থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে ১৫টি আন্তঃনগর ট্রেন চালু রয়েছে। এ বছরে ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের (ইআইবি) অর্থায়নে ভারত থেকে ২০০ ব্রডগেজ কোচের সরবরাহ শুরু হওয়ার কথা রয়েছে। এই কোচসমূহ আসা শুরু হলে ঢাকা থেকে উত্তরবঙ্গের কিছু জেলাতে আন্তঃনগর ট্রেনের সংখ্যা বাড়ানো সম্ভব হবে।

তিনি বলেন, যাত্রী সাধারণের আরামদায়ক ট্রেন ভ্রমণ নিশ্চিত এবং মালামাল পরিবহনের মাধ্যমে রেলওয়ের রাজস্ব বৃদ্ধির লক্ষ্যে অদূর ভবিষ্যতে ২৬০টি ব্রডগেজ প্যাসেঞ্জার  ক্যারেজ, ৪৬টি ব্রডগেজ লোকোমোটিভ ও ৫০টি মিটারগেজ লোকোমেটিভ সংগ্রহ করার জন্য প্রকল্প অনুমোদনের কাজ চলছে। কোচ ও ইঞ্জিন প্রাপ্তি সাপেক্ষে ভবিষ্যতে উত্তরবঙ্গের জেলাগুলোতে নতুন ট্রেন চালু করা হবে।

ভিওডি বাংলা/আরকেএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্থানীয় সরকার নির্বাচন আইন পরিবর্তন হবে কিনা? অপেক্ষায় ইসি
স্থানীয় সরকার নির্বাচন আইন পরিবর্তন হবে কিনা? অপেক্ষায় ইসি
পহেলা বৈশাখে ১০ জেলায় কৃষক কার্ড বিতরণ
পহেলা বৈশাখে ১০ জেলায় কৃষক কার্ড বিতরণ
ঢাকায় পরীক্ষামূলক ‘ফুয়েল পাস’ চালু
ঢাকায় পরীক্ষামূলক ‘ফুয়েল পাস’ চালু