• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ডিএসসিসি’র অভিযানে সায়েদাবাদে ৫০টি অবৈধ বাস কাউন্টার উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক    ৯ এপ্রিল ২০২৬, ০৫:৪৫ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

রাজধানীর সায়েদাবাদ আন্তঃজেলা বাস টার্মিনাল এলাকার সড়কে শৃঙ্খলা ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। অভিযানে সায়েদাবাদ হুজুরেরর বাড়ির সামনে থেকে সায়েদাবাদ জনপদ মোড় পর্যন্ত প্রায় ৫০টি অনুমোদনহীন ও অবৈধ বাস কাউন্টার উচ্ছেদ ও সিলগালা করা হয়।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু আসলামের নেতৃত্বে এবং ডিএমপির ওয়ারী ট্রাফিক বিভাগ ও ওয়ারী বিভাগ পুলিশের সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয়।

এর আগে বুধবার সায়েদাবাদ এলাকার গোলাপবাগ মোড় থেকে হুজুরেরর বাড়ি পর্যন্ত ১৮টি বাস কাউন্টার উচ্ছেদ ও সিলগালা করা হয়।

গত ১০ মার্চ ডিএসসিসির উদ্যোগে ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ঢাকা সড়ক পরিবহণ বাস মালিক সমিতি, সায়েদাবাদ আন্তঃজেলা বাস টার্মিনাল পরিবহণ মালিক সমিতি এবং পরিবহণ শ্রমিক কমিটির সঙ্গে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। ওই সভার সিদ্ধান্ত অনুযায়ী, ৮ এপ্রিল বুধবার এ উচ্ছেদ কার্যক্রম শুরু করা হয়।

এ সময় স্টারলাইন, হিমাচল, শ্যামলী, সাকুরা, লাবিবা, শান্তি, ইকোনো, সারা এক্সপ্রেস, ইউনিক লাক্সারী, দোলা, গোল্ডেন পরিবহণসহ মোট ৫০টি বাস কাউন্টারে একশতটি তালা লাগিয়ে সিলগালা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ট্রাফিক ওয়ারী বিভাগের ডিসি মো. আজাদ রহমান, এডিসি মো. আবু তাহের ইসলাম, টিআই মো. রবিউল ইসলাম, সুকুমার বরমন।

অভিযানে সংশ্লিষ্ট ব্যক্তিদের ভবিষ্যতে রাস্তা বা ফুটপাত দখল না করার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।

এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু আসলাম বলেন, দীর্ঘদিন ধরে সায়েদাবাদ এলাকায় অবৈধ বাস কাউন্টার স্থাপনের ফলে তীব্র যানজট ও যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল।

জনস্বার্থে এবং নগর ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কঠোর অবস্থান নিয়েছে। অবৈধ কাউন্টারসমূহ সম্পূর্ণ নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্থানীয় সরকার নির্বাচন আইন পরিবর্তন হবে কিনা? অপেক্ষায় ইসি
স্থানীয় সরকার নির্বাচন আইন পরিবর্তন হবে কিনা? অপেক্ষায় ইসি
পহেলা বৈশাখে ১০ জেলায় কৃষক কার্ড বিতরণ
পহেলা বৈশাখে ১০ জেলায় কৃষক কার্ড বিতরণ
ঢাকায় পরীক্ষামূলক ‘ফুয়েল পাস’ চালু
ঢাকায় পরীক্ষামূলক ‘ফুয়েল পাস’ চালু