• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

জাল ভোট দিতে গিয়ে আটক ৬

শেরপুর প্রতিনিধি    ৯ এপ্রিল ২০২৬, ০২:৪৭ পি.এম.
ছবি: সংগৃহীত

শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের উপনির্বাচনে লংপাড়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দিতে গিয়ে আটক হয়েছেন ছয় যুবক। তারা হলেন- জহিরুল, মাসুদ রানা, খোকন, পিপুল, আরিফুল ও লাইজু মিয়া। 

বৃহস্পতিবার (৯ মার্চ) সকালে ১১টার দিকে তাদের আটক করেন ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার আব্দুর রউফ।

প্রিসাইডিং অফিসার বলেন, ‘আটক ব্যক্তিরা সবাই জাল ভোট দিতে আসেন। এ সময় আমাদের সন্দেহ হলে তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা সঠিক উত্তর দিতে পারেনি। পরে তাদের রুমে আটক করে রাখা হয়। এরপর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসে তাদের থানা হেফাজতে নিয়ে যান।

সিজেএম কোর্টের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুলতান মাহমুদ মিলন বলেন, আটক ব্যক্তিদের থানায় পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেরপুর-৩ আসনের নির্বাচনে এবার বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেল (ধানের শীষ), জামায়াতে ইসলামীর প্রার্থী মাসুদুর রহমান মাসুদ (দাঁড়িপাল্লা) এবং বাসদ (মার্কসবাদী) প্রার্থী মোহাম্মদ মিজানুর রহমান (কাঁচি) প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁইয়া বলেন, ‘নির্বাচন শান্তিপূর্ণ করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। পুরো জেলায় ৩২টি মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স কাজ করছে। প্রতিটি কেন্দ্রে ৫ জন এবং গুরুত্বপূর্ণ কেন্দ্রে ৬ জন করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করছেন।’

কোনও ধরনের বিশৃঙ্খলার সুযোগ নেই উল্লেখ করে তিনি ভোটারদের শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।

জেলা নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, শেরপুর-৩ আসনে ভোটার ৪ লাখ ১৩ হাজার ৩৭৭ জন। দুটি উপজেলায় ১৭ ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত এ আসনে ১২৮টি ভোটকেন্দ্র রয়েছে। যার মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫ হাজার এবং নারী ভোটার ২ লাখ ৮ হাজার ৩০৪ জন। হিজড়া ভোটার রয়েছেন সাত জন। কেন্দ্রগুলোর মধ্যে গারো পাহাড়ি এলাকার ৩২টি কেন্দ্রকে দুর্গম হিসেবে চিহ্নিত করা হয়েছে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে।

ভিওডি বাংলা/আরকেএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজারহাটে সিজারিয়ান পদ্ধতি কমায় নিরাপদ মাতৃত্বে আশার আলো
রাজারহাটে সিজারিয়ান পদ্ধতি কমায় নিরাপদ মাতৃত্বে আশার আলো
রাজশাহীতে গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিলের প্রতিবাদে মানববন্ধন
রাজশাহীতে গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিলের প্রতিবাদে মানববন্ধন
গৌরীপুর উপজেলা বিএনপির সদস্য সচিব বহিষ্কার
অনৈতিক কর্মকাণ্ড গৌরীপুর উপজেলা বিএনপির সদস্য সচিব বহিষ্কার