• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আ.লীগ হচ্ছে চোর ও লুটেরার দল- আবদুস সালাম

   ৩১ জানুয়ারী ২০২৫, ০৬:৫৬ পি.এম.

নিজস্ব প্রতিবেদক

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আবদুস সালাম বলেছেন, ষড়যন্ত্র কাটেনি। দেশ ও দেশের বাইরে এমনকি আমাদের মাঝেও অনেকে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এই ষড়যন্ত্রকে প্রতিহত করতে হবে। যদি আমরা গণতন্ত্র ফিরিয়ে আনতে না পারি, যদি নির্বাচন না আনতে পারি, তাহলে এই দেশের ভাগ্যে আবারও সেই খারাপ পথে যাবে। আমরা চাই একটি সুষ্ঠু নির্বাচন এবং জনগণ নির্ধারণ করবেন কে আগামীদিনে রাষ্ট্র পরিচালনা করবে।

শুক্রবার (৩১শে জানুয়ারি) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি আয়োজন করে আদাবর থানার বিএনপি ও সকল অঙ্গ সংগঠন। উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম। এছাড়াও আদাবর ও শেরে বাংলা নগর থানা বিএনপি ও ঢাকা মহানগর উত্তর বিএনপির তৃণমূল পর্যায়ে নেতাকর্মীরা।

আব্দুস সালাম বলেন, অনেকেই নির্বাচনকে ভয় পায়, হাসিনাও ভয় পাইতো, এখন যারা আছে তারাও ভয় পায় নির্বাচন। তারা মনে করে নির্বাচন দিলে বিএনপি ক্ষমতায় আসবে। আমার স্পষ্ট কথা- জনগণ যদি চায় বিএনপি অবশ্যই ক্ষমতায় আসবে। জনগণ যদি বিএনপিকে দেশের দায়িত্বভার দিতে চায় তাহলে অসুবিধা কার; যাদের অসুবিধা তারা সাধারণ জনগণের কথা চিন্তা করে না।

তিনি বলেন, আওয়ামী লীগ নাকি উকি-ঝুকি মারার চেষ্টা করছে, তারাও নাকি আন্দোলনের কথা বলে। আওয়ামী লীগের কাছে একটাই প্রশ্ন তারা কিসের ভিত্তিতে আন্দোলন করবে, কোন অধিকারে আন্দোলন করবে, তাদের দাবিটা কি? দাবিটা কি ওই চোর হাসিনাকে আবার ক্ষমতায় নিয়ে আসা, দাবিটা কি বিনানির্বাচনে ১৫ বছর ক্ষমতায় থাকা, দাবিটা কি বিনা বিচারে হত্যা করা, দাবিটা কি এই ব্যাংক লুট করা, শেয়ার মার্কেট লুট করা। যতটুকু খাইছে এই ১৫ বছরে আবার পুনরায় চেয়ারে বসে আবার খাওয়ানোর জন্য আন্দোলন।

বিএনপির এই সিনিয়র নেতা বলেন, আওয়ামী লীগ একটা চোরের দল, একটা লুটেরার দল। আওয়ামী লীগ রিলিফ চোর, কম্বল চোর, মানুষের ভোট চোর। তাই বলি আওয়ামী লীগ কিসের ভিত্তিতে কথা বলতে চায়?

 অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে আবদুস সালাম বলেন, সরকারের সময় অতিবাহিত করার কারণে অরাজকতা সৃষ্টি হচ্ছে। আওয়ামী লীগের ওবায়দুল কাদেররা কিভাবে ৫ তারিখের পরে দেশ থেকে পালিয়ে গেল, উত্তর দিতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকেই। কারণ ক্ষমতার চেয়ার এখন বসা আছেন ইউনুস সাহেব ,আপনাদের ইশারা ছাড়া এসব হতে পারে না।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুসকে উদ্দেশ্য করে তিনি বলেন, যদি সামাল দিতে না পারেন তাহলে একটি দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন। একটি নির্বাচিত সরকারই পারে একটি রাষ্ট্রকে সুন্দরভাবে সাজাতে। ১৫ বছর এদেশের মানুষ ভোট দিতে পারে নাই, তারপরও ভোট চুরি হয়েছে। ২০১৮ সালে নির্বাচন করেছি, জনগণের ভোটে নির্বাচিত হয়েছিলাম, রাত্র একটার সময় রেজাল্ট বদলে দেওয়া হয়েছে। এবার আর হওয়ার সুযোগ নেই এমনটার। তাই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমি বলবো- একটি দ্রুত সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের প্রত্যাশীত দলকে ক্ষমতা দিন। আওয়ামী লীগের যেসব নেতাকর্মীরা ব্যাংক লুটপাট শেয়ার মার্কেট লুটপাট চালিয়ে বিপুল পরিমাণ অর্থ পাচার করে নিয়ে বিদেশে পালিয়েছে তাদের ধরতে পারলে ওই টাকা দিয়ে দেশ চালানো সম্ভব।

আবদুস সালাম বলেন, বিএনপির অনেকেই অনেক সময় নানা ধরনের অন্যায় করেছে, তাদের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দরজা বন্ধ হয়ে গেছে। এটাই হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যোগ্য পুত্র তারেক রহমান।

ভিওডি বাংলা/ দেবরাজ/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএনপিতে যোগ দিলেন মেঘনা আলম
বিএনপিতে যোগ দিলেন মেঘনা আলম
শঙ্কামুক্ত মির্জা আব্বাস, দেশে ফিরতে পারেন ঈদের আগেই
শঙ্কামুক্ত মির্জা আব্বাস, দেশে ফিরতে পারেন ঈদের আগেই
শপথ নিলেন এনসিপির নুসরাত তাবাসসুম
শপথ নিলেন এনসিপির নুসরাত তাবাসসুম