• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

প্রথম লেগে বায়ার্নের জয়, চাপে রিয়াল

স্পোর্টস ডেস্ক    ৮ এপ্রিল ২০২৬, ০৩:৫৭ পি.এম.
গোল পেয়েছেন বায়ার্ন মিউনিখের লুইজ দিয়াজ। ছবি: সংগৃহীত

সবকিছুই যেন ছিল রিয়াল মাদ্রিদের পক্ষে। বায়ার্ন মিউনিখের বিপক্ষে টানা ৯ ম্যাচ অপরাজিত থাকার আত্মবিশ্বাস নিয়ে সান্তিয়াগো বার্নাব্যুতে মাঠে নেমেছিল তারা। তবে সেই গৌরব ম্লান হয়ে গেছে গুরুত্বপূর্ণ এই ম্যাচে।

চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে রিয়াল মাদ্রিদ ২-১ গোলে পরাজিত হয়েছে বায়ার্ন মিউনিখের কাছে। বায়ার্নের হয়ে গোল করেন লুইস দিয়াজ ও হ্যারি কেইন। অন্যদিকে রিয়ালের হয়ে একমাত্র গোলটি করেন কিলিয়ান এমবাপ্পে।

ম্যাচের শুরু থেকেই রিয়ালকে চাপে রাখার চেষ্টা করে বায়ার্ন। পঞ্চম মিনিটেই বক্সের বাইরে ফ্রি-কিক পায় তারা, তবে সেই সুযোগ কাজে লাগাতে পারেনি। নবম মিনিটে দারুণ এক আক্রমণে রিয়ালের গোলরক্ষক আন্দ্রেই লুনিনকে একা পেয়েও গোল করতে ব্যর্থ হন দায়ত উপমেকানো।

তবে ৪১ মিনিটে আর ভুল করেননি লুইস দিয়াজ। নাব্রির বাড়ানো বল থেকে দুর্দান্ত ফিনিশিংয়ে গোল করে দলকে এগিয়ে দেন এই কলম্বিয়ান উইঙ্গার। পিছিয়ে পড়ে রিয়াল সমতায় ফেরার চেষ্টা চালালেও বিরতির আগে গোলের দেখা পায়নি।

বিরতির পর মাত্র ২০ সেকেন্ডের মধ্যে গোল করে বায়ার্নের ব্যবধান দ্বিগুণ করেন হ্যারি কেইন। এতে ম্যাচের নিয়ন্ত্রণ আরও শক্ত করে নেয় জার্মান ক্লাবটি।

দুই গোলে পিছিয়ে পড়ার পরও খুব একটা সুবিধা করতে পারেনি রিয়াল। বরং বায়ার্নই একের পর এক আক্রমণে বিপজ্জনক হয়ে ওঠে। ৬১ মিনিটে উপমেকানোর ভুলে দারুণ একটি সুযোগ পেয়েছিলেন ভিনিসিয়ুস জুনিয়র, কিন্তু একা পেয়েও গোল করতে ব্যর্থ হন তিনি।

শেষ পর্যন্ত ৭৫ মিনিটে ব্যবধান কমান কিলিয়ান এমবাপ্পে। ট্রেন্ট আলেক্সান্দার-আর্নল্ডের পাস থেকে গোল করে দলের জন্য কিছুটা আশা জাগান তিনি।

এদিকে, আগামী ১৫ এপ্রিল রাতে বায়ার্ন মিউনিখের মাঠে অনুষ্ঠিত হবে দ্বিতীয় লেগের ম্যাচ। সেই ম্যাচেই নির্ধারিত হবে কোন দল সেমিফাইনালে জায়গা করে নেবে।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাতীয় দলের হয়ে সর্বোচ্চ উজাড় করে খেলতে চাই: সাকিব আল হাসান
জাতীয় দলের হয়ে সর্বোচ্চ উজাড় করে খেলতে চাই: সাকিব আল হাসান
পাঁচ ম্যাচ হাতে রেখেই শিরোপা জিতল পিএসভি
পাঁচ ম্যাচ হাতে রেখেই শিরোপা জিতল পিএসভি
বিকেএসপিতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের প্রথম পরিদর্শন
বিকেএসপিতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের প্রথম পরিদর্শন