টপ নিউজ
ইরানে হামলা চালানো হবে না, লেবাননে চলবে: ইসরায়েল
আন্তর্জাতিক ডেস্ক
৮ এপ্রিল ২০২৬, ০৩:৫৬ পি.এম.

ছবি: সংগৃহীত
ইসরায়েল তার সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছে, আগামী দুই সপ্তাহের জন্য ইরানের ভূখণ্ডে কোনো সামরিক হামলা চালানো হবে না। তবে একই সময়ে লেবাননে হামলা অব্যাহত থাকবে বলে জানিয়েছে তেল অবিভোর সামরিক কর্তৃপক্ষ।
আজ বুধবার এক বিবৃতিতে ইসরায়েলের সেনাবাহিনী সতর্ক করে উল্লেখ করেছে, “যেকোনো ধরনের যুদ্ধবিরতি লঙ্ঘনের ক্ষেত্রে আত্মরক্ষামূলক জবাব দেওয়ার জন্য আমরা পুরোপুরি প্রস্তুত।”
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এই ঘোষণার মাধ্যমে ইসরায়েল কার্যত ইরানের বিরুদ্ধে সাময়িকভাবে স্থগিত রেখেছে হামলার পরিকল্পনা, কিন্তু লেবাননে তাদের অভিযানের উপর কোনো প্রভাব পড়বে না।
ভিওডি বাংলা/এমএস







