• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ইবি শিক্ষিকা ​হত্যাকাণ্ডে নিরপেক্ষ তদন্তসহ  ৩ দফা দাবিতে মৌন মিছিল

ইবি প্রতিনিধি    ৮ এপ্রিল ২০২৬, ১২:৩৬ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিতের দাবিতে শোক ও মৌন মিছিল করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।

মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবনের সামনে থেকে মৌন মিছিল বের হয়। মিছিলে শিক্ষকদের সাথে সাধারণ শিক্ষার্থীরা বিভিন্ন প্ল্যাকার্ড হাতে অংশগ্রহণ করে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে তারা।

মৌন মিছিল শেষে থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবনে সমবেত হয়ে সংক্ষিপ্ত প্রতিবাদী সমাবেশ করেন তারা।

প্ল্যাকার্ড প্রদর্শন করেন। প্ল্যাকার্ডে “বিচারহীনতা চর্চা বন্ধ করো; নিরপেক্ষ তদন্ত চাই, প্রভাবমুক্ত বিচার চাই; আসমা সাদিয়া রুনা হত্যার বিচার চাই; হত্যার বিচার না হলে নিরাপত্তা কোথায়; শিক্ষকের নিরাপত্তা রাষ্ট্রের দায়িত্ব; সাজিদ হত্যার বিচার চাই; নৃশংস হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করো” সহ ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত সংক্রান্ত বিভিন্ন উক্তি দেখতে পাওয়া যায়।

এসময় সমাবেশে ৩ দফা দাবি উত্থাপন করেন শিক্ষকরা। তাদের দাবি সমূহ হলো-হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত করা, অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া এবং শিক্ষাক-শিক্ষার্থী-সহ সকলের নিরাপত্তা নিশ্চিত করা। 

প্রতিবাদ সমাবেশে আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. মুজাহিদুর রহমান বলেন, “সাদিয়া রুনার অফিসে কী ঘটতো, সব আপডেট তার স্বামীর কাছে ছিল। এর প্রেক্ষিতেই কিন্তু মামলাটি হয়েছে। বিশেষ করে আমাদের ডিপার্টমেন্টগুলোতে কোনো আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নাই। একজন চেয়ারম্যান, প্রভোস্ট , নামমাত্র হিসাব দিয়ে চলে যান; এটার কোনো অডিট হয় না, এটার কোনো জবাবদিহিতা হয় না। এটাই বিশ্ববিদ্যালয়ের বাস্তব চিত্র।”

অধ্যাপক বলেন, “তিনি (শিক্ষিকা রুনা) যখন নৈতিকতার প্রশ্নে, আর্থিক স্বচ্ছতার প্রশ্নে এটাকে একটা জবাবদিহিতার মধ্যে আনতে চাইলেন, তখনই উনার উপরে এই বর্বরচিত এই যে ঘটনা ঘটালো, উনাকে নৃশংসভাবে হত্যা করা হলো। বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের কাছে কিন্তু উনি আগেই জানিয়েছিলেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যদি এটাকে আরও গুরুত্ব সহকারে আগেই যদি ব্যবস্থা নিতেন, তাহলে হয়তো তার জীবনটা রক্ষা পেত।”

তিনি বলেন, “আমরা দাবি জানাই যে এই ঘটনার পরে, এখন যেন বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ ডিপার্টমেন্ট, অনুষদ, এবং প্রভোস্টের অফিসগুলোকে আর্থিক স্বচ্ছতার, জবাবদিহিতার মুখোমুখি নিয়ে আসেন। এইসব বিষয়কে কেন্দ্র করে ভবিষ্যতে যেন এ ধরনের আর কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে।”

বাংলা বিভাগের অধ্যাপক গাজী মো. মাহবুব মুর্শিদ বলেন, “এ বিশ্ববিদ্যালয়ের স্টেকহোল্ডার, বিশ্ববিদ্যালয় প্রশাসন, নানা ধরনের শিক্ষক এবং অন্যান্য পর্যায়ের নেতৃবৃন্দ আছেন; তাদের কাছ থেকে আমরা আরও বলিষ্ঠ পদক্ষেপ আশা করেছিলাম। বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক ও ছাত্র হত্যা হয়েছে সেগুলো আমরা দেখেছি। কর্মকর্তা কর্মচারীও যদি হন, আমরা মনে করি প্রত্যেকেরই উচিত তার বিরুদ্ধে প্রতিবাদ জারি রাখা-অন্যায়কে অন্যায়ই বলা। সাদাকে সাদা এবং কালোকে কালো বলার যে সংস্কৃতি আমরা গড়ে তুলতে পারিনি, এটাই হচ্ছে তার প্রতিফল। আমাদের আজকের এই কর্মসূচির ফলে কর্তৃপক্ষ নিশ্চয়ই ইনসাফ নিশ্চিত করবেন বলে আশা করি।”

তিনি আরও বলেন, “ন্যূনতম সময় নিয়ে সঠিক তদন্তের মধ্য দিয়ে অপরাধী যারা থাকবেন ও যিনি যেই থাকুক, তাকে যেন বাঁচানোর চেষ্টা না করা হয়। কাউকে অন্যায়ভাবে যেন ফাঁসানো না হয়, কাউকে আবার বাঁচানোর চেষ্টাও না করা হয়। সঠিক তদন্তের মধ্য দিয়ে দ্রুততার সাথে এটার একটা সঠিক বিচার এবং এই রুনার পরিবার কিন্তু এখনো পর্যন্ত তারা আর্থিক একটা ন্যূনতম সহযোগিতাও পাননি। বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে যে তার সাপোর্ট, সে সাপোর্টটাও আমরা অনুরোধ করি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে, তার চারটি সন্তানসহ ওই পরিবারের দিকে তাদের আরও মনোযোগী হবেন তারা। এ বিষয়ে তারা দ্রুত পদক্ষেপ নেবেন এবং আমরা একটা সঠিক বিচার পাবো, ইনসাফ হবে এবং ভবিষ্যতে এর মধ্য দিয়েই এ জাতীয় অন্যায় এবং অবিচার এর পথ রুদ্ধ হবে।”

ভিওডি বাংলা/মো. সামিউল ইসলাম/জা


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কেন্দুয়ায় খালের ওপর স্থায়ী কালভার্ট না থাকায় চরম ভোগান্তিতে স্থানীরা
কেন্দুয়ায় খালের ওপর স্থায়ী কালভার্ট না থাকায় চরম ভোগান্তিতে স্থানীরা
ছাত্রজনতার তোপের মুখে টোলপ্লাজা ত্যাগ করলেন কর্মকর্তারা
ছাত্রজনতার তোপের মুখে টোলপ্লাজা ত্যাগ করলেন কর্মকর্তারা
চলতি বছরে বিশ্ব স্বাস্থ্য দিবস র‍্যালি আলোচনা সভা অনুষ্ঠিত
কুড়িগ্রামের কাঁঠালবাড়িতে: চলতি বছরে বিশ্ব স্বাস্থ্য দিবস র‍্যালি আলোচনা সভা অনুষ্ঠিত