• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

চরফ্যাশনে প্রেমিকের বিয়ের খবরে ক্ষুব্ধ তরুণী

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি    ৮ এপ্রিল ২০২৬, ১২:১৮ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

ভোলার চরফ্যাশনে প্রেমিকের অন্যত্র বিয়ের খবর শুনে তার বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অনশন শুরু করেছেন ১৮ বছর বয়সী এক তরুণী।

সোমবার সন্ধ্যায় উপজেলার চর মাদ্রাজ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চর নাজিমুদ্দিন এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রেমিকার অনশনের খবর ছড়িয়ে পড়লে উৎসুক জনতা ভিড় করছেন প্রেমিকের বাড়িতে। 

জানা যায়, প্রেমিকা মোসা. সুরমা (১৮) একই এলাকার গিয়াস উদ্দিন ঢ়াড়ি মেয়ে এবং প্রেমিক রাশেদ স্থানীয় মিজান নামে এক ব্যক্তির ছেলে। দীর্ঘ তিন বছরের প্রেমের সম্পর্কের জেরে বিয়ের দাবিতে তিনি এ অনশন শুরু করেন।

প্রেমিকা সুরমার অভিযোগ, একই এলাকায় বসবাসের সুবাদে তাদের মধ্যে পরিচয় থেকে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন রাশেদ। এমনকি এসএসসি পরীক্ষায় গণিতে অকৃতকার্য হওয়ার পর রাশেদের পরামর্শে তিনি ঢাকায় গিয়ে একটি বিউটি পার্লারে চাকরি নেন। সেখানে থাকাকালীন সময়েও রাশেদ তার কাছে যাতায়াত করতেন বলে দাবি করেন তিনি।

সুরমা আরও অভিযোগ করেন, বিয়ের আশ্বাস দিয়ে সম্পর্ক বজায় রাখার পাশাপাশি তার কিছু ব্যক্তিগত ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন রাশেদ। এছাড়া তার জন্য অন্যত্র বিয়ের আলোচনা হলেও তা ভেঙে দেন তিনি।

এদিকে, সম্প্রতি রাশেদ অন্যত্র বিয়ে করেছেন এ খবর পেয়ে তার বাড়িতে গিয়ে অবস্থান নেন সুরমা। তিনি জানান, রাশেদ তাকে বিয়ে না করলে তিনি আত্মহত্যার পথ বেছে নেবেন। এমনকি সতীন হিসেবে হলেও তার সংসার করতে রাজি আছেন বলে জানান তিনি।

তবে সুরমা বাড়িতে অবস্থান নেওয়ার খবর পেয়ে প্রেমিক রাশেদসহ তার পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে গা ঢাকা দিয়েছেন।

এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, দীর্ঘদিন প্রেমের সম্পর্ক রেখে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একটি মেয়ের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক করা এবং পরে অন্যত্র বিয়ে করা অত্যন্ত অন্যায় ও অনৈতিক। তারা বলেন, “যেহেতু ছেলেটির সঙ্গে মেয়েটির দীর্ঘদিনের সম্পর্ক ছিল, তাই তার দায়িত্ব ছিল ওই মেয়েকেই বিয়ে করা বা অন্তত বিষয়টি সম্মানের সঙ্গে সমাধান করা।”

অনেকেই ক্ষোভ প্রকাশ করে বলেন, “এভাবে একটি মেয়ের জীবন নিয়ে খেলা করা ঠিক হয়নি। মেয়েটির সম্মান ও ভবিষ্যৎ বিবেচনায় তার সঙ্গে সুবিচার হওয়া দরকার।

এছাড়া স্থানীয়রা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে বলেন, বিষয়টি যেন সঠিকভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়, যাতে ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটে।”

ভিওডি বাংলা/মীর সাজু/জা


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কেন্দুয়ায় খালের ওপর স্থায়ী কালভার্ট না থাকায় চরম ভোগান্তিতে স্থানীরা
কেন্দুয়ায় খালের ওপর স্থায়ী কালভার্ট না থাকায় চরম ভোগান্তিতে স্থানীরা
ছাত্রজনতার তোপের মুখে টোলপ্লাজা ত্যাগ করলেন কর্মকর্তারা
ছাত্রজনতার তোপের মুখে টোলপ্লাজা ত্যাগ করলেন কর্মকর্তারা
চলতি বছরে বিশ্ব স্বাস্থ্য দিবস র‍্যালি আলোচনা সভা অনুষ্ঠিত
কুড়িগ্রামের কাঁঠালবাড়িতে: চলতি বছরে বিশ্ব স্বাস্থ্য দিবস র‍্যালি আলোচনা সভা অনুষ্ঠিত