• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

গোবিন্দগঞ্জে যাত্রীবাহি বাস তল্লাশি, ৫শ’ ইয়াবাসহ আটক ২

গাইবান্ধা প্রতিনিধি    ৮ এপ্রিল ২০২৬, ১২:১২ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৫৯৫ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ৭২ হাজার টাকাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব।
 
মঙ্গলবার (৭ এপ্রিল) গোবিন্দগঞ্জ থানাধীন দিনাজপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে চলাচলকারী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।
 
র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্প এবং সিপিসি-১, দিনাজপুর ক্যাম্পের একটি যৌথ আভিযানিক দল ওই মহাসড়কের 'নাবিল পরিবহন' নামের একটি বাসে তল্লাশি চালায়। 
 
এসময় সন্দেহভাজন দুই ব্যক্তির প্যান্টের পকেট থেকে নীল রঙের দুটি এয়ারটাইট পলিপ্যাকেটে রাখা ৫৯৫ পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ৭২ হাজার টাকা জব্দ করা হয়। 
 
গ্রেপ্তারকৃতরা হলেন-ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার আরুয়া সোনাগাঁও গ্রামের মো. মহারাজ মীর (৪৫) এবং দিনাজপুর জেলার কোতয়ালী থানার মাসিমপুর গ্রামের মো. সাহাদত হোসেন (৩৬)।
 
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মাদক সংগ্রহ করে গাইবান্ধা ও দিনাজপুরসহ আশেপাশের জেলাগুলোতে সরবরাহ করে আসছিল। 
 
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
 
র‍্যাব-১৩ এর পক্ষ থেকে জানানো হয়েছে,মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে তাদের এ ধরনের গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
 
ভিওডি বাংলা/জা 
 
 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কেন্দুয়ায় খালের ওপর স্থায়ী কালভার্ট না থাকায় চরম ভোগান্তিতে স্থানীরা
কেন্দুয়ায় খালের ওপর স্থায়ী কালভার্ট না থাকায় চরম ভোগান্তিতে স্থানীরা
ছাত্রজনতার তোপের মুখে টোলপ্লাজা ত্যাগ করলেন কর্মকর্তারা
ছাত্রজনতার তোপের মুখে টোলপ্লাজা ত্যাগ করলেন কর্মকর্তারা
চলতি বছরে বিশ্ব স্বাস্থ্য দিবস র‍্যালি আলোচনা সভা অনুষ্ঠিত
কুড়িগ্রামের কাঁঠালবাড়িতে: চলতি বছরে বিশ্ব স্বাস্থ্য দিবস র‍্যালি আলোচনা সভা অনুষ্ঠিত