• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কেন্দুয়ায় খালের ওপর স্থায়ী কালভার্ট না থাকায় চরম ভোগান্তিতে স্থানীরা

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি    ৮ এপ্রিল ২০২৬, ১১:৫১ এ.এম.
ছবি-ভিওডি বাংলা

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার ১০ নম্বর কান্দিউড়া ইউনিয়নের তারাকান্দিয়া গ্রামের বাজুপাড়া খালের ওপর স্থায়ী কালভার্ট না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। দ্রুত একটি টেকসই বক্স কালভার্ট নির্মাণের দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী।

জানা যায়, গ্রামের মো. ছদু মিয়ার বাড়ির সামনে দিয়ে প্রবাহিত খালটির ওপর কোনো স্থায়ী কালভার্ট না থাকায় প্রতিদিনের চলাচলে মারাত্মক সমস্যা সৃষ্টি হচ্ছে। খালটি আশপাশের কয়েকটি হাওরের পানি বহন করে পাটকুরা নদীতে গিয়ে মিশে। ফলে বর্ষা মৌসুমে পানির চাপ বৃদ্ধি পেলে এ পথ দিয়ে যাতায়াত প্রায় বন্ধ হয়ে যায়।

এই পথে প্রতিদিন স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কৃষক ও শ্রমজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ চলাচল করেন। জরুরি প্রয়োজনে রোগী পরিবহন কিংবা যানবাহন চলাচলেও চরম বিঘ্ন ঘটে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এ সমস্যায় ভুগলেও এখনো পর্যন্ত কোনো স্থায়ী সমাধান হয়নি। ফলে দ্রুত একটি টেকসই কালভার্ট নির্মাণ এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে।

স্থানীয় সাইমুন মিয়া বলেন, দীর্ঘদিন ধরে আমরা এ খালের কারণে ভোগান্তিতে আছি। বর্ষা এলেই চলাচল প্রায় বন্ধ হয়ে যায়।

বাবুল মিয়া বলেন, জরুরি সময়ে রোগী নিয়ে যাতায়াত করা খুবই কষ্টকর হয়ে পড়ে।

লালন মিয়া বলেন, এখানে একটি স্থায়ী কালভার্ট হলে এলাকাবাসীর কষ্ট অনেকটাই কমবে।

তপন শাহা বলেন, শিক্ষার্থীদের জন্য এ পথ এখন ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

লিটর বম্মন বলেন, বর্ষায় পানির চাপ বাড়লে পরিস্থিতি আরও খারাপ হয়।

শাহজাহান বলেন, দ্রুত একটি টেকসই কালভার্ট নির্মাণ অত্যন্ত জরুরি।

এলাকাবাসীর পক্ষে ১০ নম্বর কান্দিউড়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মো. মাসুদ রানা বলেন, জনদুর্ভোগ লাঘবে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা জরুরি।

এ বিষয়ে কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিফাতুল ইসলাম বলেন, বিষয়টি সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। খালের ওপর কালভার্ট প্রয়োজন হলে অবশ্যই নির্মাণ করা হবে।

স্থানীয়দের আশা, কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত স্থায়ী সমাধানের উদ্যোগ নেবে।

ভিওডি বাংলা/মো. হুমায়ুন কবির কেন্দুয়া/জা 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দালাল চক্রের অমানবিক নির্যাতনে মারা গেলেন যুবক
দালাল চক্রের অমানবিক নির্যাতনে মারা গেলেন যুবক
ছাত্রজনতার তোপের মুখে টোলপ্লাজা ত্যাগ করলেন কর্মকর্তারা
ছাত্রজনতার তোপের মুখে টোলপ্লাজা ত্যাগ করলেন কর্মকর্তারা
চলতি বছরে বিশ্ব স্বাস্থ্য দিবস র‍্যালি আলোচনা সভা অনুষ্ঠিত
কুড়িগ্রামের কাঁঠালবাড়িতে: চলতি বছরে বিশ্ব স্বাস্থ্য দিবস র‍্যালি আলোচনা সভা অনুষ্ঠিত