• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

বিএনপি নেতার পাম্প থেকে ৫০ হাজার লিটার পেট্রল গায়েব, ম্যানেজার গ্রেপ্তার

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি    ৮ এপ্রিল ২০২৬, ০৩:৩৬ এ.এম.
ছবি: সংগৃহীত

ময়মনসিংহের গৌরীপুরে বিএনপি নেতা মো. আজিজুল হকের মালিকানাধীন ফিলিং স্টেশন থেকে প্রায় ৫০ হাজার লিটার পেট্রল গায়েব হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ফিলিং স্টেশনের ম্যানেজার জলিল হেসেন রিফাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মো. আজিজুল হক গৌরীপুর ইউনিয়নের হিম্মতনগর গ্রামের মো. উসমান গণির ছেলে। তিনি উপজেলার বিএনপির সদস্য সচিব।

মঙ্গলবার (৭ এপ্রিল) ময়মনসিংহ জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এই তথ্য উঠে আসে। অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল হুদা মনির।

এদিকে রাতেই জেলা প্রশাসকের কার্যালয়ের সার্টিফিকেট সহকারী আফসারুল ইসলাম গৌরীপুর থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন।

মামলার তথ্যমতে, জ্বালানি সংকট মোকাবিলায় অভিযানকালে জানা যায়, উপজেলার কলতাপাড়া বাজারের মেসার্স সোয়াদ ফিলিং স্টেশন এই মাসে ১, ২ ও ৩ এপ্রিল ১৩,৫০০ লিটার করে মোট ৪০,৫০০ লিটার, এবং ৬ ও ৭ এপ্রিল ৯,০০০ লিটার করে মোট ১৮,০০০ লিটার পেট্রল বরাদ্দ পায়। এছাড়া কিশোরগঞ্জের ভৈরববাজার ডিপো থেকে চলতি মাসে এখন পর্যন্ত ৫৮,৫০০ লিটার পেট্রল সরবরাহ করা হয়েছে।

তবে ম্যানেজার মো. জলিল হোসেন রিফাত ভ্রাম্যমাণ আদালতকে জানান, চলতি মাসে ডিপো থেকে মাত্র ৯,০০০ লিটার পেট্রল বিতরণ হয়েছে। আদালত এই তথ্যের ভিত্তিতে ফিলিং স্টেশনটিকে অবৈধভাবে তেল মজুত বা ব্যবসায় জড়িত বলে ঘোষণা করে।

ফিলিং স্টেশনের মালিক ও গৌরীপুর উপজেলা বিএনপির সদস্য সচিব হাফেজ মো. আজিজুল হক বলেন, “ফিলিং স্টেশনের ম্যানেজার কয়েক দিন আগে নিয়োগ পেয়েছেন। ভ্রাম্যমাণ আদালতের সময় তিনি সঠিক তথ্য দিতে পারেননি। যে পরিমাণ তেল পেয়েছি, সব বিক্রি করেছি। কিন্তু এই ঘটনার ভিত্তিতে আমার ও ফিলিং স্টেশনের নামে মিথ্যা অপপ্রচার করা হচ্ছে।”

গৌরীপুর থানার ওসি মো. কামরুল হাসান জানিয়েছেন, অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি জ্বালানি তেল মজুত ও কালোবাজারির সঙ্গে জড়িত অন্যদের শনাক্তের জন্য তদন্ত চলমান।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার