• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

পলাশবাড়ীতে আধুনিকতার ছোঁয়ায় আযান হোটেল

গাইবান্ধা প্রতিনিধি    ৭ এপ্রিল ২০২৬, ০৪:৩৬ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

গাইবান্ধার পলাশবাড়ী পৌর শহরের কেন্দ্রবিন্দুতে আভিজাত্য আর আধুনিকতার মেলবন্ধন নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো আযান হোটেল রেস্টুরেন্ট,ক্যাফে এন্ড আবাসিক। উন্নত গ্রাহক সেবা আর মানসম্মত খাবারের নিশ্চয়তা নিয়ে প্রতিষ্ঠানটি এখন স্থানীয়দের অন্যতম আকর্ষণ।

সোমবার (৬ এপ্রিল) দুপুরে পৌর শহরের গাইবান্ধা বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় ফিতা কেটে হোটেলটির শুভ উদ্বোধন করেন পলাশবাড়ী পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) আল ইয়াসা রহমান তাপাদার। উদ্বোধনী অনুষ্ঠানে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পলাশবাড়ী উপজেলা জামায়াতের আমির ও কিশোরগাড়ী ইউ'পি চেয়ারম্যান আবু বক্কর প্রধান, পলাশবাড়ী প্রেসক্লাবের সভাপতি শাহ আলম সরকার এবং মডেল প্রেসক্লাব সভাপতি রবিউল হোসেন পাতা।

এছাড়াও স্থানীয় রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক ও সুধী সমাজের প্রতিনিধিরা উপস্থিত থেকে নতুন এই প্রতিষ্ঠানটিকে স্বাগত জানান।

প্রতিষ্ঠানটির পরিচালকদ্বয় বিশিষ্ট সাংবাদিক মঞ্জুর কাদির মুকুল ও এনাম উদ্দীন বকুল জানান, গ্রাহকদের চাহিদা এবং একটি সুন্দর ও স্বাস্থ্যকর পরিবেশের কথা চিন্তা করেই আমরা এই উদ্যোগ নিয়েছি। আধুনিক সুযোগ-সুবিধা,তৃপ্তিদায়ক খাবার এবং উন্নত আবাসিক সেবা প্রদানই আমাদের প্রধান লক্ষ্য। আমরা বিশ্বাস করি,আযান হোটেল খুব দ্রুতই পলাশবাড়ীবাসীর আস্থার প্রতীক হয়ে উঠবে।

গাইবান্ধা বাস স্ট্যান্ডের একদম কাছে হওয়ায় যাতায়াতে বিশেষ সুবিধা পাবেন অতিথিরা। মনোরম পরিবেশ, পেশাদার শেফদের তৈরি সুস্বাদু খাবার এবং ক্যাফেটেরিয়া ও আবাসিক রুমের সুব্যবস্থা শহরটির আধুনিকতাকে আরও এক ধাপ বাড়িয়ে দিল।

পলাশবাড়ীর বুকে এক টুকরো আভিজাত্যের স্বাদ নিতে আজই ঘুরে আসতে পারেন আযান হোটেল, রেস্টুরেন্ট,ক্যাফে এন্ড আবাসিক-এ।

ভিওডি বাংলা/জা


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রামেক হাসপাতালে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু
রামেক হাসপাতালে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু
বিএনপি নেতার বিরুদ্ধে মানহানিকর অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
বিএনপি নেতার বিরুদ্ধে মানহানিকর অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
ব্রাহ্মণবাড়িয়ায় ড্রাম ট্রাকের চাপায় সিএনজি চালক নিহত
ব্রাহ্মণবাড়িয়ায় ড্রাম ট্রাকের চাপায় সিএনজি চালক নিহত