• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

গুমের ঘটনায় হাসিনাসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগ

আদালত প্রতিবেদক    ৬ এপ্রিল ২০২৬, ০২:৪৩ পি.এম.
ছবি: সংগৃহীত

বিগত সরকারের সময় গুমের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২২ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দেয়া হয়েছে।  

সোমবার (৬ এপ্রিল) দুপুরে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামের কাছে সাবেক যুবদল নেতা মশিউর রহমান মামুন এ অভিযোগ জমা দেন। 

অভিযোগে ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকেও অভিযুক্ত করা হয়। তবে সবার নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

মশিউর রহমান জানান, ২০১৫ সালের ২৩ ফেব্রুয়ারি তিনি গুমের শিকার হন। ওই দিন ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ব্যাংকক যাওয়ার পথে সাদা পোশাকের পুলিশ তাকে নিয়ে যায়। হাতে হাতকড়া ও চোখে ব্লাইন্ড ফোল্ডেড অবস্থায় ছয় মাস আটকে রাখা হয়। একই বছরের ২৩ আগস্ট ডিবি হেফাজতে গারদে নেওয়া হয়। এর দু-একদিন পর আদালতে তুলে দুই দফা রিমান্ড শেষে প্রায় দুই বছর ঢাকা কেন্দ্রীয় কারাগারে ছিলেন তিনি। এরপর উচ্চ আদালতের জামিনে বের হয়ে আসেন এই নেতা।

ভিওডি বাংলা/আরকেএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
র‍্যাব থাকবে কিনা সিদ্ধান্ত সরকারের, তবে প্রয়োজন আছে : র‍্যাব ডিজি
র‍্যাব থাকবে কিনা সিদ্ধান্ত সরকারের, তবে প্রয়োজন আছে : র‍্যাব ডিজি
আজ সালমান-আনিসুলের বিরুদ্ধে চতুর্থ দিনের সাক্ষ্যগ্রহণ
মানবতাবিরোধী অপরাধ আজ সালমান-আনিসুলের বিরুদ্ধে চতুর্থ দিনের সাক্ষ্যগ্রহণ
ফের ৩ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী
ফের ৩ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী