• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বাউলশিল্পী আবুল সরকারকে হাইকোর্টের জামিন

আদালত প্রতিবেদক    ৬ এপ্রিল ২০২৬, ১২:২৮ পি.এম.
বাউলশিল্পী আবুল সরকার। ছবি: সংগৃহীত

ধর্ম অবমাননার অভিযোগে গ্রেপ্তার বাউলশিল্পী আবুল সরকারকে জামিন দিয়েছেন হাইকোর্ট। সোমবার (৬ এপ্রিল) বিচারপতি আতোয়ার রহমান ও বিচারপতি সগীর হোসেন-এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

মামলার অভিযোগ অনুযায়ী, গত ৪ নভেম্বর মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার জাবরা এলাকায় ‘খালা পাগলী’ মেলায় পালাগানের আসরে আবুল সরকার ধর্ম অবমাননাকর মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে।

পরে তাঁর বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়।

গত ১৯ নভেম্বর রাতে মাদারীপুরে একটি গানের আসর থেকে তাকে আটক করে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের একটি দল।

পরবর্তীতে ঘিওর উপজেলার মুফতি মো. আবদুল্লাহ বাদী হয়ে আবুল সরকারকে আসামি করে স্থানীয় থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে মানিকগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

ভিওডি বাংলা/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হাছান-নওফেলসহ ২২ জনের বিরুদ্ধে প্রতিবেদন জমা হচ্ছে রোববার
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হাছান-নওফেলসহ ২২ জনের বিরুদ্ধে প্রতিবেদন জমা হচ্ছে রোববার
বেইলি রোড ট্র্যাজেডি: ২২ জনের বিরুদ্ধে সিআইডির অভিযোগপত্র
বেইলি রোড ট্র্যাজেডি: ২২ জনের বিরুদ্ধে সিআইডির অভিযোগপত্র
দেশে হামের তাণ্ডব: শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে রিট
দেশে হামের তাণ্ডব: শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে রিট