• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

ইরানকে দেওয়া আলটিমেটামের নির্দিষ্ট সময়সীমা ঘোষণা ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক    ৬ এপ্রিল ২০২৬, ০২:৪২ এ.এম.
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

ইরানকে দেওয়া আলটিমেটামের নির্দিষ্ট সময়সীমা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের সময় মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন তিনি।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক সংক্ষিপ্ত পোস্টে ট্রাম্প লেখেন, “মঙ্গলবার, রাত ৮টা ইস্টার্ন টাইম!” এই সময় অনুযায়ী তেহরানের স্থানীয় সময় বুধবার ভোর সাড়ে ৩টা এবং বাংলাদেশ সময় বুধবার সকাল ৬টা।

এর আগে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল-কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প সতর্ক করে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে ইরান ব্যবস্থা না নিলে দেশটির গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো লক্ষ্য করে কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে।

গত ফেব্রুয়ারি থেকে চলমান সংঘাতের প্রেক্ষাপটে হরমুজ প্রণালি বন্ধ থাকায় বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে ইরানের ওপর চাপ বাড়াতেই এমন কড়া অবস্থান নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

বিশ্লেষকদের মতে, এই আলটিমেটাম দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে এবং বৈশ্বিক জ্বালানি বাজারেও এর প্রভাব পড়তে পারে।

সূত্র: আল–জাজিরা।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খামেনির স্বাক্ষর ছাড়াই যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা!
খামেনির স্বাক্ষর ছাড়াই যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা!
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!