টপ নিউজ
পাঁচ ম্যাচ হাতে রেখেই শিরোপা জিতল পিএসভি
স্পোর্টস ডেস্ক
৬ এপ্রিল ২০২৬, ০২:১৫ এ.এম.

ছবি: সংগৃহীত
ডাচ লিগে দাপট দেখিয়ে পাঁচ ম্যাচ বাকি থাকতেই শিরোপা নিশ্চিত করেছে পিএসভি আইন্দহোভেন। প্রতিদ্বন্দ্বী ফেইনুর্ড পয়েন্ট হারানোয় আগেভাগেই চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে ভাসছে দলটি।
রোববার টেবিলের নিচের সারির দল ভোলেনডাম-এর মাঠে গোলশূন্য ড্র করে ফেইনুর্ড। ফলে একদিন আগে ইউট্রেখট-এর বিপক্ষে ৪-৩ গোলের জয় পাওয়া পিএসভির শিরোপা নিশ্চিত হয়ে যায়।
২৯ ম্যাচে ২৩ জয় ও ২ ড্রয়ে ৭১ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে পিএসভি। তাদের চেয়ে ১৭ পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে আছে ফেইনুর্ড।
এটি পিএসভি আইন্দহোভেনের টানা তৃতীয় লিগ শিরোপা এবং মোট ২৭তম শিরোপা জয়। ডাচ লিগের ইতিহাসে সবচেয়ে সফল দল আয়াক্স আমস্টারডাম, যাদের সংগ্রহে রয়েছে ৩৬টি শিরোপা।
ভিওডি বাংলা/আ







