{# Dark-theme overrides for the above-the-fold critical surfaces. Inlined so dark users don't flash a light background while the async dark.css is still loading. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ইরান ভ্রমণে ভারতীয় নাগরিকদের বিশেষ সতর্কতা ডিসেম্বরে চালু হচ্ছে থার্ড টার্মিনাল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৭ জুলাইয়ের পরীক্ষার তারিখ পরিবর্তন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অ‌ভিনন্দন স্থানীয় নির্বাচন দলীয় প্রতীকে হবে না: মির্জা ফখরুল যুগপৎ আন্দোলনের মিত্রদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম নৈশভোজ স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থিতা নিয়ে শরিকদের সঙ্গে আলোচনা হবে: মির্জা ফখরুল যেভাবে নির্বাচন ছাড়াই বৃটেনের প্রধানমন্ত্রী বার্নহ্যাম জোট শরিকদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সংস্কারের প্রতিশ্রুতি বাস্তবায়ন না হলে রাজপথে আন্দোলনের হুঁশিয়ারি নাহিদের

দোকান ও মার্কেট বন্ধের সময় বাড়ল ১ ঘণ্টা

নিজস্ব প্রতিবেদক    ৫ এপ্রিল ২০২৬, ০৩:২১ পি.এম.
নতুন সিদ্ধান্তে দোকানপাট ও শপিংমল এখন খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত-ছবি-ভিওডি বাংলা
নতুন সিদ্ধান্তে দোকানপাট ও শপিংমল এখন খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত-ছবি-ভিওডি বাংলা

জ্বালানি সংকট মোকাবিলার প্রেক্ষাপটে নির্ধারিত দোকানপাট ও শপিংমল বন্ধের সময়সীমা এক ঘণ্টা বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে এসব প্রতিষ্ঠান সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখা যাবে।

রোববার (৫ এপ্রিল) এক ব্রিফিংয়ে জ্বালানি প্রতিমন্ত্রী জানান, ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবি ও বর্তমান পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে সরকার বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সন্ধ্যা ৬টার মধ্যে দোকানপাট বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল।

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বৈশ্বিক জ্বালানি সরবরাহে চাপ সৃষ্টি হওয়ায় দেশে সাশ্রয়মূলক পদক্ষেপ নেওয়া হয়। তবে ব্যবসায়ী সংগঠনগুলো অভিযোগ করে আসছিল, নির্ধারিত সময়সীমা ব্যবসায় নেতিবাচক প্রভাব ফেলছে এবং এতে আয়-রোজগার কমে যাচ্ছে।

এই প্রেক্ষাপটে সময়সীমা এক ঘণ্টা বাড়ানো হলেও জ্বালানি সাশ্রয়ের নির্দেশনা বহাল রয়েছে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী। বিশেষ করে অপ্রয়োজনীয় আলো ও বিদ্যুতের ব্যবহার কমাতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

সরকারি সূত্র জানায়, পরিস্থিতি পর্যবেক্ষণ করে ভবিষ্যতে সময়সূচিতে আরও পরিবর্তন আনা হতে পারে। তবে কাঁচাবাজার, ওষুধের দোকান ও জরুরি সেবামূলক প্রতিষ্ঠান আগের মতোই এই নির্দেশনার বাইরে থাকবে।

বিশ্লেষকদের মতে, জ্বালানি সাশ্রয় নিশ্চিত করা এবং ব্যবসায়িক কার্যক্রম সচল রাখা—এই দুইয়ের মধ্যে ভারসাম্য আনতেই সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।

ভিওডি বাংলা/জা
 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: জাতিসংঘ বাংলাদেশ অফিস
ঢাকায় টেকসই ভবনের জাতীয় মূল্যায়ন ব্যবস্থা চালুর উদ্যোগ জাতিসংঘের
ছবি: সংগৃহীত
মঙ্গলবার দেশে ফিরবেন বাংলার জয়যাত্রার ১৬ নাবিক
ছবি: সংগৃহীত
কাশিমপুর মহিলা কারাগারের জেলার বরখাস্ত