শেয়ারবাজারে নতুন সময়সূচিতে লেনদেন শুরু

দেশের শেয়ারবাজারের নতুন লেনদেনের সময়সূচি রোববার (৫ এপ্রিল) থেকে কার্যকর হয়েছে। এখন থেকে প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা ৫৫ মিনিট পর্যন্ত সাধারণ লেনদেন চলবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ শনিবার (৪ এপ্রিল) এই সময়সূচি অনুমোদন করেন। লেনদেনের প্রধান সময় শেষ হলে, দুপুর ১টা ৫৫ মিনিট থেকে ২টা পর্যন্ত “পোস্ট ক্লোজিং সেশন” অনুষ্ঠিত হবে।
শেয়ারবাজার সংশ্লিষ্টরা বলেন, নতুন সময়সূচি বিনিয়োগকারীদের জন্য পরিষ্কার নির্দেশনা হিসেবে কাজ করবে এবং বাজার কার্যক্রম আরও নিয়মিত ও ধারাবাহিকভাবে পরিচালিত হবে। পূর্বে পরিবর্তিত পরিস্থিতির কারণে লেনদেন সময়সূচিতে সমন্বয় আনা হয়েছিল। এবার নতুন সময় নির্ধারণ করে তা পুনরায় কার্যকর করা হয়েছে।
নতুন সময়সূচির মাধ্যমে দেশের প্রধান শেয়ারবাজারে প্রতিদিন নির্ধারিত সময়ে লেনদেন চালানো সহজ হবে এবং বাজারের কার্যক্রমের ধারাবাহিকতা বজায় থাকবে।
ভিওডি বাংলা/জা







