টপ নিউজ
ফিফা বিশ্বকাপ ফাইনালের টিকিট ১১ হাজার ডলার ছুঁইছুঁই
স্পোর্টস ডেস্ক
৫ এপ্রিল ২০২৬, ০৯:১৭ এ.এম.

প্রতীকী ছবি
২০২৬ ফিফা বিশ্বকাপের টিকিট ঘিরে শুরু হয়েছে বড় বিতর্ক। ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচের একটি টিকিটের দাম উঠেছে ১১ হাজার ডলার। যা বাংলাদেশি টাকায় প্রায় ১৩ লাখের বেশি!
ডায়নামিক প্রাইসিং পদ্ধতির কারণে সময় ও চাহিদা অনুযায়ী বাড়ছে টিকিটের দাম। আগের আসরগুলোর তুলনায় অনেক বেশি।
বিশ্লেষকদের মতে, বিপুল চাহিদা, সীমিত আসনসংখ্যা এবং পুনর্বিক্রয় (রিসেল) বাজারে দামের ঊর্ধ্বগতির কারণেই টিকিটের এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ঘটছে।
ভিওডি বাংলা/এসআর







