• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মার্কিন এমকিউ-১ প্রিডেটর ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক    ৫ এপ্রিল ২০২৬, ০৭:২৫ এ.এম.
ছবি: সংগৃহীত

উন্নত আকাশ প্রতিরক্ষা প্রযুক্তি ব্যবহার করে ইরান যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-১ প্রিডেটর ড্রোন ভূপাতিত করেছে বলে দাবি করেছে দেশটি। শনিবার ইস্ফাহান এলাকায় ড্রোনটি ধ্বংস করা হয় বলে জানিয়েছে ফার্স নিউজ।

সংবাদমাধ্যমটির দাবি, ইসলামিক বিপ্লবী গার্ড ড্রোনটি ভূপাতিত করে। একই দিনে দক্ষিণ-পূর্ব ইরানে যুক্তরাষ্ট্রের একটি এফ-১৫ই যুদ্ধবিমান ভূপাতিত করার কথাও জানানো হয়েছে।

এছাড়া হরমুজ প্রণালী এলাকায় একটি এ-১০ থান্ডারবোল্ট টু যুদ্ধবিমানকেও মাটিতে নামিয়ে আনার দাবি করেছে ইরান।

প্রতিবেদন অনুযায়ী, এফ-১৫ই যুদ্ধবিমানের এক ক্রুকে উদ্ধার করেছে মার্কিন বাহিনী, তবে আরেকজন এখনও নিখোঁজ রয়েছেন। অন্যদিকে এ-১০ বিমানের পাইলট বিমানটিকে ইরানের আকাশসীমার বাইরে নিতে সক্ষম হন। পরে সেটি পারস্য উপসাগরে বিধ্বস্ত হয়।

পাইলট পরে উপসাগরীয় একটি আরব দেশে পৌঁছাতে সক্ষম হন এবং তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

সূত্র : আল জাজিরা

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরানের ৩০টিরও বেশি বিশ্ববিদ্যালয়ে হামলা করেছে আমেরিকা-ইসরায়েল
ইরানের ৩০টিরও বেশি বিশ্ববিদ্যালয়ে হামলা করেছে আমেরিকা-ইসরায়েল
চুক্তি অথবা হরমুজ না খুললে ইরানে ‘নরক’ নেমে আসবে
ট্রাম্পের আল্টিমেটাম চুক্তি অথবা হরমুজ না খুললে ইরানে ‘নরক’ নেমে আসবে
যুক্তরাষ্ট্রে জেনারেল কাসেম সোলেইমানির ভাগ্নি ও নাতনি গ্রেপ্তার
যুক্তরাষ্ট্রে জেনারেল কাসেম সোলেইমানির ভাগ্নি ও নাতনি গ্রেপ্তার