• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

স্পিকারকে চেয়ারম্যান করে সংসদ সচিবালয় কমিশন গঠন

নিজস্ব প্রতিবেদক    ৪ এপ্রিল ২০২৬, ১০:২১ পি.এম.
ছবি: সংগৃহীত

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম)-কে চেয়ারম্যান করে পাঁচ সদস্যবিশিষ্ট সংসদ সচিবালয় কমিশন গঠন করা হয়েছে।

এ সংক্রান্ত একটি গেজেট গত বৃহস্পতিবার (২ এপ্রিল) জারি করা হয়। গেজেটে স্বাক্ষর করেছেন জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া।

গঠিত কমিশনের অন্য সদস্যরা হলেন—প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান, বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমান, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান এবং অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

গেজেটে বলা হয়েছে, জাতীয় সংসদ সচিবালয় আইন, ১৯৯৪-এর ধারা ৭ অনুযায়ী উল্লিখিত সদস্যদের সমন্বয়ে এই সংসদ সচিবালয় কমিশন গঠন করা হয়েছে।

ভিওডি বাংলা/সবুজ/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ক্যাবের সভাপতি সফিকুজ্জামান, সম্পাদক হুমায়ুন কবীর
ক্যাবের সভাপতি সফিকুজ্জামান, সম্পাদক হুমায়ুন কবীর
বাউল গানসহ দেশীয় সংস্কৃতি ফিরিয়ে আনতে সামাজিক আন্দোলন প্রয়োজন
আবদুস সালাম : বাউল গানসহ দেশীয় সংস্কৃতি ফিরিয়ে আনতে সামাজিক আন্দোলন প্রয়োজন
মন্ত্রী দেখাচ্ছেন আশার আলো, প্রবাসীরা দেখছেন অন্ধকার
মন্ত্রী দেখাচ্ছেন আশার আলো, প্রবাসীরা দেখছেন অন্ধকার