• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

আদালতে বিক্ষোভ স্বাধীন বিচার বিভাগের জন্য হুমকি


প্রকাশ:  ৩০ জানুয়ারী ২০২৫, ১১:২৯ এ.এম.
শেয়ার করুন 0
আদালতে বিক্ষোভ স্বাধীন বিচার বিভাগের জন্য হুমকি

পঞ্চগড় জেলা ও দায়রা জজ আদালতের চারজন বিচারকের অপসারণ দাবি করে আদালত চত্বরে বিক্ষোভ ও বিচারকদের অবরুদ্ধ করে রাখার ঘটনাকে স্বাধীন বিচার বিভাগের জন্য হুমকির মনে করছে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন। জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে অধস্তন আদালতের বিচারকদের এই সংগঠনটি।

বুধবার(৩০ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়। এতে বলা হয়, বিচার বিভাগের সংস্কার যখন চলমান, ঠিক সেই মুহূর্তে আমরা বেশ কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা লক্ষ্য করেছি, যা একটি স্বাধীন বিচার বিভাগের জন্য হুমকিস্বরূপ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতোপূর্বে মুন্সীগঞ্জ, চট্টগ্রাম, কক্সবাজার, বরিশাল, বরগুনা, কুষ্টিয়া, নওগাঁ, দিনাজপুরসহ দেশের বিভিন্ন জেলায় আদালতের আইনানুগ আদেশকে কেন্দ্র করে বেআইনিভাবে সভা-সমাবেশ, মিছিল ও আদালত ঘেরাওয়ের মতো কর্মসূচি দেওয়া হচ্ছে। এতে বিচার বিভাগের মর্যাদা যেমন ক্ষুণ্ন হচ্ছে, তেমনি আদালতে বিচারকাজ পরিচালনার পরিবেশ মারাত্মক বিঘ্নিত হচ্ছে।

সংগঠনটির ভাষ্য, কোনো বিচারক বেআইনি কাজ করে থাকলে বিধিসম্মতভাবে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। কিন্তু তা না করে আদালত চত্বরে হট্টগোল, বেআইনি সমাবেশ, বিচারকদের অবরুদ্ধ করা, আদালতের কর্মচারীদের মারধর ও আদালত ভবন ভাঙচুর করে বিচারকদের দমিয়ে রাখার চেষ্টা রাষ্ট্র ও বিচার বিভাগের ভাবমূর্তি নষ্ট এবং রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্টের চেষ্টা।

 

এ অবস্থায় অ্যাসোসিয়েশনের দাবি, দেশের সব আদালত চত্বর ও বিচারকদের নিরাপত্তায় সুপ্রিম কোর্টের নিয়ন্ত্রণ ও অধীনে পৃথক কোর্ট সিকিউরিটি ফোর্স গঠনের।


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
স্বামীর আমৃত্যু কারাদণ্ড যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা
ছবি: সংগৃহীত
শাপলা চত্বর হত্যাযজ্ঞ শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ
ছবি: সংগৃহীত
বগুড়ায় ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে মামলা