• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

খাদ্য সংকট তীব্রতর হতে পারে, নতুন পে স্কেল পেছানোর সুপারিশ

নিজস্ব প্রতিবেদক    ২ এপ্রিল ২০২৬, ১০:৫০ এ.এম.
পে-স্কেল। ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত বাংলাদেশের মতো ভঙ্গুর অর্থনীতির দেশগুলোতে জ্বালানি ও খাদ্য সংকট তীব্র থেকে তীব্রতর হতে পারে। এজন্য এখন থেকেই প্রস্তুতি নিতে বলেছ আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।

ফলে এই মুুহূর্তে নতুন পে স্কেল বাস্তবায়ন করলে মূল্যস্ফীতির চাপ নিয়ন্ত্রণে আনা অসম্ভব হয়ে পড়বে। 
আবার পে স্কেল বাস্তবায়নের জন্য অতিরিক্ত যে অর্থের প্রয়োজন হবে তার জোগান দেওয়াও সরকারের জন্য কঠিন হয়ে পড়বে বলে মনে করে আইএমএফ।

বিশ্ব অর্থনীতির সংকটময় মুহূর্তে শুধুমাত্র সরকারি খাতে বেতন ভাতা বাড়ানো হলে বেসরকারি খাতে কর্মরতরা প্রচণ্ড চাপের মুখে পড়বে বলে মনে করে সংস্থাটি। এজন্য প্রস্তাবিত নতুন পে স্কেল বাস্তবায়ন আপাতত পিছিয়ে দেওয়ার সুপারিশ করা হয়েছে।

সম্প্রতি ঢাকা সফরে এসে আইএমএফের এশীয় অঞ্চলের প্রধান কৃষ্ণা শ্রীনিবাসন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে বৈঠকের সময় এ সুপারিশ করেছেন বলে জানিয়েছে অর্থবিভাগের একটি সূত্র।

সূত্র জানায়, বৈশ্বিক এই সংকট সামাল দিতে নতুন পে-স্কেল বাস্তবায়নের জন্য বরাদ্দ থাকা প্রায় ৪০ হাজার কোটি টাকা বিদ্যুৎ-জ্বালানিসহ ভর্তুকি খাতে স্থানান্তর করা হয়েছে। শুধু তাই নয়, পরিস্থিতি সামাল দিতে চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে সরকারের ব্যাংকঋণ অর্ধলাখ কোটি টাকা ছাড়িয়েছে। গত জুলাই-ডিসেম্বর শেষে সরকারের ব্যাংকঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৫৩ হাজার ৩৮৬ কোটি টাকা। চলতি অর্থবছরের বাজেটে সরকার ব্যাংকঋণের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, অর্থবছরের প্রথম ছয় মাসে তার অর্ধেকের বেশি ঋণ নিয়েছে সরকার।

এজন্য নতুন পে স্কেল বাস্তবায়নের ব্যাপারে ধীরে চল নীতি বেছে নিয়েছে সরকার। এ নিয়ে জাতীয় সংসদের অধিবেশনেও সামান্য আলোচনা হয়েছে। অবশ্য সে প্রস্তাব পর্যালোচনা করারও ঘোষণা দেওয়া হয়েছে।

সিপিডির পক্ষ থেকে ড. দেবপ্রিয় ভট্টাচার্য্য এজন্য আলাদা একটি কমিশন গঠনের পরামর্শ দিয়েছেন। তিনি মনে করেন, আগের সরকারের প্রস্তাবিত পে-কমিশনের প্রতিবেদনকে সরাসরি গ্রহণ না করে তা একটি উপাদান হিসেবে বিবেচনা করা উচিত। বিগত অন্তর্বর্তী সরকার তাদের মেয়াদেও শেষ সময়ে পে স্কেল সংক্রান্ত যে উদ্যোগ নিয়েছে, তা বাস্তবায়নের দায়িত্ব বর্তমান সরকারের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে। এতে এক ধরনের ‘প্রলম্বিত দায়’ তৈরি হয়েছে, যা অনেক ক্ষেত্রে অন্যায্য। এজন্য এ সরকারের নিজের মতো একটি কমিশন গঠন করে এটাকে বিবেচনা করা উচিত বলে তিনি মনে করেন।

ভিওডি বাংলা/আরকেএইচ/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিগগিরই হচ্ছে সংবিধান সংশোধন কমিটি
শিগগিরই হচ্ছে সংবিধান সংশোধন কমিটি
সংসদে বিরোধী দলের ওয়াকআউট
সংসদে বিরোধী দলের ওয়াকআউট
এক মাসে সরানো হলো ২০ ডিসিকে
এক মাসে সরানো হলো ২০ ডিসিকে