• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

‘ইরানের সামরিক সক্ষমতা ভেঙে দেওয়া হয়েছে’: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক    ২ এপ্রিল ২০২৬, ০৯:০৭ এ.এম.
জাতির উদ্দেশে ডোনাল্ড ট্রাম্পের ভাষণ দিচ্ছেন। ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় রাত ৯টায় হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশে ভাষণ দেন। বক্তব্যের শুরুতে তিনি নাসা-এর ‘আর্টেমিস-২’ মিশনের সফল উৎক্ষেপনের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান এবং নভোচারীদের সাহসিকতার প্রশংসা করেন।

এরপর তিনি গত এক মাস ধরে চলমান ইরান যুদ্ধ নিয়ে কথা বলেন। ট্রাম্প দাবি করেন, এ সংঘাতে ইরানের নৌ ও বিমান সক্ষমতা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দেশটির অনেক শীর্ষ নেতা নিহত হয়েছেন। তিনি আরও বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার সক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমে গেছে।

ইরানবিরোধী এই অভিযানে অংশ নেওয়া যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর প্রতি কৃতজ্ঞতা জানান ট্রাম্প। বিশেষ করে ইসরায়েল ও উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর ভূমিকার প্রশংসা করেন তিনি এবং বলেন, তাদের কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া হবে না।

ইরানের বিরুদ্ধে অভিযোগ তুলে ট্রাম্প বলেন, দেশটি বিভিন্ন রাষ্ট্রে হামলা চালিয়েছে এবং এ কারণেই তাদের কখনো পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দেওয়া উচিত নয়।

এ সময় ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো-কে আটক করার ঘটনায় মার্কিন সেনাদের প্রশংসা করেন তিনি এবং দাবি করেন, এ পদক্ষেপ বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার সম্পর্ক উন্নতির কথাও উল্লেখ করেন।

ট্রাম্প তার প্রথম মেয়াদের কথা স্মরণ করে বলেন, ইরানের শীর্ষ সামরিক কমান্ডার কাসেম সোলাইমানি-কে হত্যার অভিযানে তিনি নেতৃত্ব দিয়েছিলেন। সোলাইমানিকে তিনি ‘বোমা হামলার পরিকল্পনাকারী’ হিসেবে উল্লেখ করেন।

ইরান যুদ্ধকে যুক্তরাষ্ট্র ও বিশ্বের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় বলে উল্লেখ করে ট্রাম্প বলেন, এই যুদ্ধের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র এখন আগের যেকোনো সময়ের তুলনায় বেশি নিরাপদ, শক্তিশালী ও উন্নত।

এছাড়া মধ্যপ্রাচ্যের তেলের ওপর নির্ভরতা কমে যাওয়ার কথাও তুলে ধরেন তিনি। হরমুজ প্রণালি সচল রাখার দায়িত্ব সংশ্লিষ্ট দেশগুলোরই নেওয়া উচিত বলেও মন্তব্য করেন ট্রাম্প।

প্রায় ১৯ মিনিটের বক্তব্য শেষে ভাষণ শেষ করেন মার্কিন প্রেসিডেন্ট।

তথ্যসূত্র: বিবিসি

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের ১৫ দফায় সাড়া দেয়নি ইরান
যুক্তরাষ্ট্রের ১৫ দফায় সাড়া দেয়নি ইরান
দুই-তিন সপ্তাহে ইরানে সামরিক অভিযান সমাপ্ত : ট্রাম্প
যুদ্ধের ৩৩ দিন: দুই-তিন সপ্তাহে ইরানে সামরিক অভিযান সমাপ্ত : ট্রাম্প
সংযুক্ত আরব আমিরাতে ড্রোন হামলা, বাংলাদেশি নিহত
সংযুক্ত আরব আমিরাতে ড্রোন হামলা, বাংলাদেশি নিহত