• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রাজশাহীতে হামে আক্রান্ত ৬৫% শিশুর টিকা নেওয়ার বয়স হয়নি

রাজশাহী প্রতিনিধি    ১ এপ্রিল ২০২৬, ০৯:৫০ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

হাম প্রতিরোধের জন্য শিশুদের ৯ মাস বয়সে প্রথম টিকা দেওয়া হয়। কিন্তু এবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামে আক্রান্ত শিশুদের মধ্যে ৬৫ শতাংশের বয়স ৯ মাসের কম। ছয় মাসের কাছাকাছি বয়সের শিশুদের সংক্রমণের সংখ্যা সবচেয়ে বেশি।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মঙ্গলবার হামের লক্ষণ নিয়ে আরও ১৬ শিশু ভর্তি হয়েছে। এ দিন দুপুর পর্যন্ত হামের লক্ষ্য নিয়ে চিকিৎসাধীন রোগির সংখ্যা ছিল ৯৮ জন। গত জানুয়ারি মাস থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামে আক্রান্ত শিশুরা ভর্তি হচ্ছে। তবে এর পরীক্ষা শুরু হয় ফেব্রুয়ারি মাসে। গত দুই মাসে এ হাসপাতালে মোট হামে আক্রান্ত শিশু ভর্তি হয়েছে ২৮৬ জন।

এদিকে, গত রোববার সন্ধ্যা পর্যন্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাধ্যমে হাসপাতালের ৬৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। তার মধ্যে হাম পজিটিভ রোগী পাওয়া গেছে ৩৪টি। সেই হিসাবে আক্রান্তের হার প্রায় ৫৪ শতাংশ। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জের ১৬টি, পাবনার ৮টি, রাজশাহীর ৭টি ও নওগাঁর ৩টি। এই হাসপাতালে চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা রোগীর সংখ্যা সবচেয়ে বেশি। হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মধ্যে হামে আক্রান্ত বেশির ভাগ রোগী চাঁপাইনবাবগঞ্জের।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের প্রধান শাহীদা ইয়াসমিন বলেন, হামের প্রথম টিকা দেওয়া হয় ৯ মাস বয়সী শিশুকে। কিন্তু আক্রান্ত শিশুদের ভেতরে দেখা যাচ্ছে, ছয় মাস বয়সী বা তার কম বয়সী শিশুদের আক্রান্তের হার বেশি। তাঁরা হিসাব করে দেখেছেন, হাসপাতালে জানুয়ারি থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে যত শিশু ভর্তি হয়েছে, তাদের ৬৫ শতাংশই ৯ মাসের কম বয়সী শিশু।

মঙ্গলবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউর জন্য হামের লক্ষণ নিয়ে অপেক্ষমাণ তালিকায় ছিল ১৬টি শিশু, যার মধ্যে ১০ শিশুর বয়স ৯ মাসের কম। সেই হিসাবে ৯ মাসের কম বয়সী শিশুর হার ৬২ দশমিক ৫ শতাংশ, যাদের এখনো হামের প্রথম টিকা নেওয়ার বয়সই হয়নি।

এদিকে, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত শনিবার সন্ধ্যা থেকে আক্রান্ত বা হামের লক্ষণ নিয়ে ভর্তি হওয়া শিশুদের জন্য আইসোলেশন ওয়ার্ড করা হয়েছে। সেখানে ৩০টি বেড রয়েছে, বারান্দায় আরও ৫ জন রাখার ব্যবস্থা রয়েছে। এ ছাড়া হাসপাতালে ১০ নম্বর ওয়ার্ডে হাম কর্নার খোলা হয়েছে। সেখানেও মোট ১০টি রোগী রাখার ব্যবস্থা রয়েছে।

ভিওডি বাংলা/মোঃ রমজান আলী/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১৫ জেলেসহ সাগরে ৪দিন ভাসলো বিকল ট্রলার
১৫ জেলেসহ সাগরে ৪দিন ভাসলো বিকল ট্রলার
নারীকে তুলে নিয়ে চলন্ত মাইক্রোবাসে ধর্ষণ
নারীকে তুলে নিয়ে চলন্ত মাইক্রোবাসে ধর্ষণ
ভাঙ্গুড়ায় মহিলা ডিগ্রি কলেজে ফরম ফিলাপ নিয়ে বিতর্ক
ভাঙ্গুড়ায় মহিলা ডিগ্রি কলেজে ফরম ফিলাপ নিয়ে বিতর্ক