• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

পাবনায় নারীসহ রাত কাটাতে চেয়ে পুলিশের হাতে ধরা ভুয়া জজ

পাবনা প্রতিনিধি    ১ এপ্রিল ২০২৬, ০৯:৪৩ পি.এম.
আটককৃত ভুয়া জজ সৈয়দ জিয়া পীর মোহাম্মদ আলী। ছবি: সংগৃহীত

নিজেকে সহকারী জজ পরিচয় দিয়ে এক নারীসহ পুলিশ পাহাড়ায় রাত কাটানোর সহযোগীতা চেয়েছিলেন পুলিশের কাছে। অবশেষে পুলিশের হাতেই ধরা খেয়েছে ওই ভুয়া জজ।

মঙ্গলবার (৩১ মার্চ) রাত আনুমানিক দশটার দিকে পাবনার ঈশ্বরদী থানায় অবস্থানকালে তাকে আটক করা হয়।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

আটক ব্যক্তির নাম সৈয়দ জিয়া পীর মোহাম্মদ আলী। তিনি যশোরের কোতোয়ালি থানার বাগমারা গ্রামের মৃত আব্দুল আলীমের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ওই ব্যক্তি এক নারীসহ ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কক্ষে উপস্থিত হয়ে নিজেকে যশোর জেলার সহকারী জজ হিসেবে পরিচয় দেন। এ সময় তিনি পুলিশি পাহারায় রাত্রীযাপনের জন্য সহযোগিতা কামনা করেন। তবে তার কথাবার্তা ও আচরণে অসঙ্গতি লক্ষ্য করে পুলিশের সন্দেহ হয়।

পরে তাৎক্ষণিকভাবে তার পরিচয় যাচাই-বাছাই শুরু করে পুলিশ। যাচাই শেষে নিশ্চিত হওয়া যায়, তিনি কোনো বিচারক নন; বরং ভুয়া পরিচয় দিয়ে প্রতারণার উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিলেন।

এদিকে ঘটনার সময় তার সঙ্গে থাকা নারী পরিস্থিতি বুঝতে পেরে দ্রুত স্থান ত্যাগ করেন।

স্থানীয় সূত্রে আরও জানা যায়, তিনি আগে ভূমি অফিসে তহশিলদার হিসেবে কর্মরত ছিলেন। তবে নৈতিক স্খলনের অভিযোগে তিনি চাকরি হারান।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুজ্জামান জানান, ঘটনার সত্যতা নিশ্চিত হওয়ার পর ওই ব্যক্তিকে আটক করা হয়েছে। বর্তমানে তিনি থানা হাজতে রয়েছেন। তার বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হবে বলেও জানান ওসি।

ভিওডি বাংলা/এম এস রহমান/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১৫ জেলেসহ সাগরে ৪দিন ভাসলো বিকল ট্রলার
১৫ জেলেসহ সাগরে ৪দিন ভাসলো বিকল ট্রলার
নারীকে তুলে নিয়ে চলন্ত মাইক্রোবাসে ধর্ষণ
নারীকে তুলে নিয়ে চলন্ত মাইক্রোবাসে ধর্ষণ
ভাঙ্গুড়ায় মহিলা ডিগ্রি কলেজে ফরম ফিলাপ নিয়ে বিতর্ক
ভাঙ্গুড়ায় মহিলা ডিগ্রি কলেজে ফরম ফিলাপ নিয়ে বিতর্ক