• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সংবিধান সংশোধনে সরকার আন্তরিক, বিরোধী দলকেও সঙ্গে চাই: চিফ হুইপ

নিজস্ব প্রতিবেদক    ১ এপ্রিল ২০২৬, ০৩:৪৫ পি.এম.
ছবি: সংগৃহীত

সরকার সংবিধান সংশোধনে আন্তরিক এবং শিগগিরই সকল দলের অংশগ্রহণে একটি কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মণি।

বুধবার (১ এপ্রিল) সংসদ কমিটির তৃতীয় বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নুরুল ইসলাম মণি বলেন, “সংবিধান সংশোধনে অচিরেই সবার অংশগ্রহণে একটি কমিটি গঠন করা হবে। খুব শিগগিরই করা হবে। কত সদস্যের কমিটি হবে চূড়ান্ত নয়, তবে সরকারি ও বিরোধী দলের আইন বিশেষজ্ঞরা কমিটিতে থাকবেন।”

তিনি আরও জানান, “সংসদকে কার্যকর করতে চাই। আমরা যা কিছুই করি তার জন্য সংবিধান সংশোধনের প্রয়োজন। সংবিধান সংশোধন কমিটিতে আমরা তাদের (বিরোধী দল) চাই। আমাদের সদিচ্ছা আছে। তারা সংবিধান সংশোধন কমিটিতে থাকবেন এমনটাই প্রত্যাশা করি।”

চিফ হুইপ বলেন, “সংবিধান সংশোধনের জন্য, দেশের কল্যাণের জন্য যা করণীয় সব আমরা করতে চাই এবং এই চাওয়ায় বিরোধী পক্ষকে সঙ্গে চাই।”

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেশে ২৮ মে পবিত্র ঈদুল আজহা উদযাপনের সম্ভাবনা
দেশে ২৮ মে পবিত্র ঈদুল আজহা উদযাপনের সম্ভাবনা
আগামী ঈদে সড়ক ব্যবস্থাপনা আরও উন্নত করা হবে: সড়ক পরিবহনমন্ত্রী
আগামী ঈদে সড়ক ব্যবস্থাপনা আরও উন্নত করা হবে: সড়ক পরিবহনমন্ত্রী
হরমুজে বাংলাদেশের ৬ জাহাজ পার হওয়ার অনুমতি দিল ইরান
হরমুজে বাংলাদেশের ৬ জাহাজ পার হওয়ার অনুমতি দিল ইরান